‘মাদকমুক্ত মডেল সমাজ গড়তে হবে’
· Prothom Alo

মাদকের ভয়াবহতা দিন দিন বেড়ে যাচ্ছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময় অভিযানে মাদক কারবারিদের আইনের আওতায় আনলেও তাদের ঠেকানো যাচ্ছে না। বাংলাদেশে এমন শহর বা গ্রাম নেই, যেটি সম্পূর্ণ মাদকমুক্ত। এ দেশে মাদকমুক্ত মডেল সমাজ গড়তে হবে। সবার মনে রাখতে হবে, মাদকাসক্তি একটি ভয়ানক রোগ, যা দমন না করা গেলে ধ্বংস হবে জাতি। সমাজকে মাদকমুক্ত করে তরুণ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ জন্য শুধু সরকার নয়, সমাজের প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
Visit asg-reflektory.pl for more information.
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদারীপুরে মানববন্ধন কর্মসূচিতে এ কথা বলেন বক্তারা। ২৬ জুন বিকেলে জেলা শহরের শকুনি লেকপাড়ের স্বাধীনতা অঙ্গনের সামনে এ কর্মসূচির আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট। এতে সহযোগিতা করে মাদারীপুর বন্ধুসভা। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধন কর্মসূচিতে ব্যানার ও প্লেকার্ড হাতে চিকিৎসক, শিক্ষক, উন্নয়নকর্মী, মানবাধিকারকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদারীপুরে মানববন্ধন কর্মসূচি।উপস্থিত ছিলেন মাদারীপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মো. শহীদ, মাদারীপুরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও বন্ধুসভার উপদেষ্টা ডা. অখিল সরকার, বন্ধুসভার উপদেষ্টা সোহেল রানা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুর রহমান বাচ্চু, প্রথম আলোর মাদারীপুর প্রতিনিধি অজয় কুন্ডু, মাদারীপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক এইচ এম হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে আছি মাদারীপুর’–এর প্রতিষ্ঠাতা পরিচালক বায়েজিদ মিয়া, তারুণ্য পরিবারের সভাপতি সোহাগ হাসান, উন্নয়নকর্মী ও ব্যাংক কর্মকর্তা সিয়াম হাসান, তরুণ উদ্যোক্তা আল-শাহরিয়াত করিম প্রমুখ।
কর্মসূচিতে সভাপত্বিত্ব করেন মাদারীপুর বন্ধুসভার সভাপতি আঞ্জুমান জুলিয়া ও সঞ্চালনা করেন সাবেক সভাপতি কুমার লাভলু। এ সময় বন্ধুসভার অন্তত ২০ জন সদস্য উপস্থিত ছিলেন।