জোগো বনিতো: ফুটবল মানে যে দেশের মানুষের সৃষ্টিসুখের উল্লাস আর জীবনবোধের প্রতিচ্ছবি
· Prothom Alo

খেলার হারজিত থাকবেই। কিন্তু কোনো কোনো জাতির জন্য ফুটবল খেলার চেয়ে বেশি কিছু। জোগো বনিতো মানে দ্য বিউটিফুল গেম। ব্রাজিলের মানুষের জীবনবোধের শেকড়ে মিশে থাকা এই দর্শন মাঠের ওই সবুজ আয়তাকার পিচ ছাপিয়ে সেলেসাওদের অস্তিত্বের জানান দেয়।
Visit betsport24.es for more information.
ব্রাজিলের বিখ্যাত ইপানেমা বিচ কিংবা রিও ডি জেনিরো’র কোন বস্তির সরু গলিতে গেলেই দেখা যাবে লিকলিকে গড়নের একদল কিশোর মনের আনন্দে বল পায়ে ছুটছে! গায়ে কোন দামী জার্সি কিংবা পায়ে শৌখিন কোন বুট নেই, উদোম গায়ে খালি পায়েই মনের আনন্দে খিলখিল করে হাসির শব্দ আর ছুটে চলা।
View this post on Instagramছেঁড়া-ফাটা পুরানো কোন এক বলেই রাজ্যের পরিতৃপ্তিতে লাথি দিয়ে এগিয়ে যায় ওরা
দামী টার্ফ তো বহুদূরের স্বপ্ন; খালি পায়ের নীচে এক চিলতে ঘাসের ছোঁয়াতেই যেন বর্তে যায় ওরা। ছেঁড়া-ফাটা পুরানো কোন এক বলেই রাজ্যের পরিতৃপ্তিতে লাথি দিয়ে এগিয়ে যায় ওরা! ফুটবল! ব্রাজিলে চামড়ার এই গোল জিনিসটা শুধু একটা খেলার উপকরণ না, কবি আর কবিতার মেলবন্ধন, এক জীবনবোধ, এক দর্শন!
জোগো বনিতো: দ্য বিউটিফুল গেম
ব্রাজিলিয়ানদের এই জীবন-দর্শন মাঠের ওই সবুজ আয়তাকার পিচ ছাপিয়ে সেলেসাওদের অস্তিত্বের জানান দেয়। জোগো বনিতোর শেকড় লুকিয়ে আছে রিওর মতো শহরের আনাচে-কানাচে সরু গলিতেই।
কিশোরদের কাছে এ যেন কঠিন জীবনকে পেছনে ফেলে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার মন্ত্রইউরোপিয়ান কোনো একাডেমির কাঠখোট্টা নিয়মানুবর্তিতার শৃঙ্খল নয়; ব্রাজিলিয়ানদের ফুটবল মানে জীবনের কঠিন বাস্তবতা থেকে একটু পালিয়ে গিয়ে সৃষ্টিসুখের উল্লাসে মেতে ওঠা। বল পায়ে শহুরে সরু গলিতে ভিড় কাটিয়ে বেড়িয়ে পড়া কিশোরদের কাছে এ যেন কঠিন জীবনকে পেছনে ফেলে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার মন্ত্র! সরু সেসব গলিতে লম্বা পাস বা থ্রু-বল খেলার জায়গা নেই। তাই প্রয়োজনের তাগিদেই ওরা শিখে যায় লিসো (পিচ্ছিল) টেকনিক।
যুগে যুগে সেটাই আমরা দেখেছি ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেদের খেলায়যুগে যুগে সেটাই আমরা দেখেছি ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে, বেবেতো, রোমারিও, রোনালদো, রোনালদিনহো, কাকা কিংবা এ যুগের নেইমারদের খেলায়।
জীবনের প্রতিকূলতাকে ড্রিবল করে কাটানোর পাঠ দেয় সেই ছন্দ, সেই যাদুছককাটা কৌশল নয়, জীবনের প্রতিকূলতাকে ড্রিবল করে কাটানোর পাঠ দেয় সেই ছন্দ, সেই যাদু। যে যাদুতে মোহিত করেছেন তাঁরা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে। যারা ভালবেসে ফেলেছে ফুটবলকে, ভালবেসেছে ব্রাজিলকে।
জোগো বনিতোর দর্শন মিলেমিশে আছে ব্রাজিলিয়ান সংস্কৃতির সঙ্গে। 'সাম্বা' কিংবা 'কাপোয়েরা'-র ছন্দ আর 'মালানদ্রাজেম' (রাস্তায় চলার চাতুর্য বা ক্ষিপ্রতা) এই সবকিছুর মিশেলেই জোগো বনিতো।
জোগো বনিতোর দর্শন মিলেমিশে আছে ব্রাজিলিয়ান সংস্কৃতির সঙ্গেব্রাজিলিয়ানদের অস্তিত্বকেই যেন সংজ্ঞায়িত করে এই তিনের মিশেলে গড়ে ওঠা জোগো বনিতো। রোনালদিনহো কিংবা হালের নেইমাররা যখন ফুটবলার পরিচয় ছাপিয়ে হয়ে ওঠেন 'কাপোয়েরা' শিল্পী, সুর আর ছন্দের ঝঙ্কারে যেন ভেঙে খানখান হয়ে যায় প্রতিপক্ষের রক্ষণবূহ্য! ফুটবলটা আসলে ব্রাজিলিয়ানদের রক্তে মিশে থাকা এক সংস্কৃতি, যা লালিত হয় তাদের যাপনে।
নেইমাররা কেবল অ্যাথলিট নন, ব্রাজিলের গণমানুষের কাছে তাঁরা অদম্য সাহসিকতা আর সহনশীলতার প্রতিশব্দপেলে, নেইমার, রোনালদোরা কেবল অ্যাথলিট নন, ব্রাজিলের গণমানুষের কাছে তাঁরা অদম্য সাহসিকতা আর সহনশীলতার প্রতিশব্দ। তাঁরা সেদেশের মানুষকে বিশ্বাস করাতে পেরেছেন, জীবনের জটিল পরিস্থিতিতেও ফুটবলের মাধ্যমে সুন্দর কিছু আর আনন্দ খুঁজে নেওয়া যেতে পারে।
কঠিনতম সময়েও সেলেসাও-দের কাছে ফুটবল এক আশার আশ্রয়জাতির কঠিন থেকে কঠিনতম সময়েও সেলেসাওদের কাছে ফুটবল এক আশার আশ্রয়, যেখানে ক্ষণিকের জন্য হলেও খেলার ছন্দ গেঁথে যায় এক সুরে।
ব্রাজিলিয়ানদের জীবনধারা আর ফুটবলের গভীর সম্পর্ক লুকিয়ে থাকে তাদের উদ্যাপনেও। নেইমার, ভিনিসিয়ুসরা গোল করে পরম আনন্দে যে নাচের তালে মেতে ওঠেন, সে মুদ্রা কোন নাচের স্কুলে শেখা নয়, বরং রিও’র বস্তিতে বেড়ে ওঠা অসংখ্য শিশু-কিশোরের নিত্যদিনের উল্লাস ও উচ্ছাসের প্রতিচ্ছবি। গর্বভরে যে ব্রাজিলিয়ান সংস্কৃতি বিশ্বের সামনে তুলে ধরেন তাঁরা। আর আমরাও তাতে যোগ দেই মনের আনন্দে।
এই সহজাত নেচে ওঠার মাধ্যমে সেলিব্রেশন করে কম কথা শোনেন নি ভিনিসিয়ুসযুগ যুগ ধরে এভাবে নেচেই সেলিব্রেট করে আসছেন ব্রাজিলের ফুটবলাররাএকবিংশ শতাব্দীর আধুনিক ফুটবল যখন ক্রমশই তথ্য-প্রযুক্তি, ট্যাকটিক্স আর গাণিতিক বিশ্লেষণে নির্ভরশীল হয়ে পড়ছে, ‘জোগো বনিতো’ তখনও ব্রাজিলিয়ান ফুটবলের আদি মানবিক সত্বার গল্প বলে। জোগো বনিতো আমাদের শেখায় জীবনবোধ, উপভোগের মন্ত্র আর নিজেকে মেলে ধরার সাহস।
লেখক: ক্রীড়া ধারাভাষ্যকার ও বিশ্লেষক, চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও উদ্যোক্তা