হাল ফ্যাশন বাইটস: ভুল নাম নিয়ে কেন ফুটবল খেলেন কাসেমিরো
· Prothom Alo

ব্রাজিলের ফুটবলার কাসেমিরোর নাম কিন্তু আসলে কাসেমিরো নয়। কেন তিনি ভুল নাম নিয়ে খেলেন?
Visit asg-reflektory.pl for more information.
ব্রাজিলের তারকা ফুটবলার কাসেমিরো। মাত্রই সমতা আনলেন হেড করে ব্রাজিল-জাপান হাই ভোল্টেজ ম্যাচে। মজার ব্যাপার হলো, কাসেমিরোর নাম আসলে কাসেমিরো নয়। তবে কেন তিনি ভুল নাম নিয়ে খেলেন? কারণটা কিন্তু বেশ মজার।
নেইমারের সঙ্গে গোল সেলিব্রেট করা কাসেমিরোর নাম আসলে কাসেমিরো নয়তাঁর জন্মগত নাম কার্লোস হেনরিকে কাসিমিরো। কাসেমিরো আসলে ভুল বানানে লেখা। আর এই ভুলটিই করেছিল তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের লা লিগা ক্লাব সাও পাওলো। আর সেই ম্যাচে দুর্দান্ত খেলে দলকে জেতানোর পরে কাসিমিরো তাঁর নামে আই এর বদলে ই লেখার সিদ্ধান্ত নেন আর এই ভুল নামেই এতকাল ধরে খেলে যাচ্ছেন। ব্রাজিলসহ দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এই ধরনের কুসংস্কার মেনে চলার প্রবণতা খুবই কমন। আর কাসেমিরোর ভুল নামে খেলার কারণও সেটি।
সূত্র: লা লিগা অফিসিয়াল ওয়েবসাইট
ছবি: ইন্সটাগ্রাম