‘বর্ষা মৌসুমে চারাগাছ পেয়ে খুবই উপকৃত হয়েছি’

· Prothom Alo

‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ করেছে গাজীপুর বন্ধুসভা। কর্মসূচির অংশ হিসেবে গত ২৯ জুন বিকেলে গাজীপুর মহানগরের ২৩ নম্বর ওয়ার্ডে ৬০০টি গাছের চারা রোপণ এবং শিক্ষার্থী ও স্থানীয় মানুষের মধ্যে বিতরণ করা হয়। গাছ দিয়ে সহযোগিতা করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স।

২৩ নম্বর ওয়ার্ডের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং চারটি অনাবাদি স্থানে ছোট-বড় মোট চারটি বাগান তৈরি করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো ছমীরউদ্দিন উচ্চবিদ্যালয়, আবির্ভাব কিন্ডারগার্টেন স্কুল ও সওতুল কুরআন মাদ্রাসা। পাশাপাশি মণ্ডলপাড়া মহল্লার চারটি অনাবাদি খালি জায়গায়ও বৃক্ষরোপণ করা হয়। রোপণ করা চারার মধ্যে ছিল আম, জাম, নিম, কৃষ্ণচূড়া, কড়ই, মেহগনিসহ ছয় প্রজাতির ফলদ, বনজ ও ওষধি গাছ।

Visit newsbetsport.bond for more information.

বন্ধুসভার এই উদ্যোগের প্রশংসা করে আবির্ভাব কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক বলেন, ‘বর্ষা মৌসুমে চারাগাছ পেয়ে খুবই উপকৃত হয়েছি। শিক্ষার্থীরা নিজের হাতে গাছ রোপণ করছে। এতে তারা গাছের গুরুত্ব, পরিবেশে এর ভূমিকা এবং ভবিষ্যতে ফল ও ছায়ার উপকারিতা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে।’

ছমীরউদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষক আতিকুল ইসলাম বলেন, ‘শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোকে যত্ন নিয়ে বড় করতে হবে। তাহলেই বৃক্ষরোপণের প্রকৃত উদ্দেশ্য সফল হবে।’

গাজীপুর বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ।

গাজীপুর বন্ধুসভার সভাপতি বাবুল ইসলাম বলেন, ‘আমরা এবার শুধু বৃক্ষরোপণেই সীমাবদ্ধ থাকছি না। রোপণ করা প্রতিটি গাছ যেন সুস্থভাবে বেড়ে ওঠে, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এ জন্য নিয়মিত পরিচর্যা ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে।’

সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, ‘রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বৃক্ষের গুরুত্ব ও উপকারিতা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। সম্মিলিত উদ্যোগেই একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব।’

সভাপতি, গাজীপুর বন্ধুসভা

Read full story at source