ইনস্টাগ্রামে শীর্ষে ভি, ফলোয়ার কত

· Prothom Alo

ইনস্টাগ্রামে নতুন এক মাইলফলক গড়লেন বিটিএস তারকা ভি। গত মঙ্গলবার পর্যন্ত তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৫০ লাখ। দক্ষিণ কোরিয়ার পুরুষ তারকাদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি।

Visit esporist.org for more information.

বিশ্বের পুরুষ পপ তারকাদের মধ্যে অনুসারীর সংখ্যায় ভির অবস্থান এখন দ্বিতীয়। এই তালিকায় তাঁর ওপর আছেন শুধু কানাডীয় পপ তারকা জাস্টিন বিবার।

লন্ডনে রেকর্ড গড়ল বিটিএস

২০২১ সালের ডিসেম্বরে ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালু করেন ভি। অ্যাকাউন্ট খোলার মাত্র ৪৩ মিনিটে তাঁর অনুসারীর সংখ্যা ১০ লাখে পৌঁছে যায়। এরপর পাঁচ ঘণ্টার কম সময়ে এক কোটি অনুসারী অর্জন করেন তিনি। এই দুই কীর্তির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠে ভির, যা এখনো তাঁর দখলেই রয়েছে।

গত মাসে বিটিএসের ওয়ার্ল্ড ট্যুর ‘আরিরাং’ চলাকালে ফ্রান্সের প্যারিসে ফ্যাশন ব্র্যান্ড সেলিনের প্রদর্শনীতে অংশ নেন ভি। ওই অনুষ্ঠানে তাঁর উপস্থিতিকে ঘিরে ২৪ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ২ কোটি ২০ লাখ (২২ মিলিয়ন) ইন্টারঅ্যাকশন তৈরি হয়।

আগামী সপ্তাহে আবারও প্যারিসে ফিরবেন ভি। সেখানে বিটিএস ‘আরিরাং’–এর ইউরোপ পর্বের শেষ কনসার্ট করবে। এরপর দলটি উত্তর আমেরিকার বিভিন্ন শহরে সফর শুরু করবে।

কোরিয়া হেরাল্ড অবলম্বনে

Read full story at source