দিনাজপুরে বাবার অমতে বিয়ে নিয়ে কলহ, মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
· Prothom Alo

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার একটি বাড়ি থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার ছোট চণ্ডীপুর কালিরহাট এলাকার একটি বাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
Visit truewildslot.com for more information.
এই দুজন হলেন ওই এলাকার রিপেন চন্দ্র রায়ের স্ত্রী ছবি রানী (৪০) ও তাঁদের মেয়ে পল্লবী রানী (১৫)।
মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইয়াকিন আলী বলেন, রিপেনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি মা ও মেয়ের মরদেহ সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বাবাকে না জানিয়ে ১০ থেকে ১২ দিন আগে পল্লবী পাশের ফুলবাড়ী উপজেলায় বিয়ে করে। এই বিয়ে নিয়ে পল্লবীর বাবা–মায়ের মধ্যে ঝগড়া চলছিল। গতকাল রিপেন বাড়িতে মা ও মেয়েকে মারধর করেন। এর জেরে মা ও মেয়ে আত্মহত্যা করেছেন বলে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য।
মা-মেয়ের লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন পার্বতীপুরের আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কামাল হোসেন।