৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ: বিএসটিআই

· Prothom Alo

পণ্যে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি এবং নির্ধারিত মানের ব্যত্যয় পাওয়ায় ৪ প্রতিষ্ঠানের ৮ ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ সোমবার এই নির্দেশনা জারি করা হয়। বিএসটিআই মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক জানান, মানসম্মত পণ্য জনগণের অধিকার। নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Visit sportbet.rodeo for more information.

Read full story at source