একঝলক (২১ জুলাই ২০২৬)

· Prothom Alo

পথের ধারে ফুটে আছে ভুঁই ওকরা ফুল। ইংরেজিতে এ ফুল ফ্রগফ্রুট বা টার্কি ট্যাঙ্গল নামে পরিচিত। দেশের বিভিন্ন এলাকায় এটি জলবুটি, জলপিপলি বা কাচড়াঘাস নামেও পরিচিত। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২১ জুলাইপুঁইয়ের লতায়-পাতায় টিপটিপ বৃষ্টির ফোঁটা। মোনতলা আদাম, রাঙামাটি। ২১ জুলাইআড়ত থেকে ট্রাকে তোলা হচ্ছে কাঁঠাল। ভালুকা, ময়মনসিংহ, ২১ জুলাইখেতের পাট কেটে পাশের খালের পানিতে জাগ দিচ্ছেন কৃষক। শোলাকুন্ডু, ফরিদপুর, ২১ জুলাইনিজের ২২ শতাংশ জমিতে লাগানো আখের পরিচর্যায় ব্যস্ত কৃষক রইছ শেখ। ২০ হাজার টাকা ব্যয়ে আখ চাষ করে ভালো ফলনের আশা করছেন তিনি। শোলাকুন্ডু, কানাইপুর, ফরিদপুর, ২১ জুলাইবাসা তৈরির জন্য খড়খুটো সংগ্রহ করছে একটি শালিক। কুমড়া টিলা সেতু এলাকা, রাঙামাটি, ২১ জুলাই চালকের চোখে ছিল তন্দ্রা, ইউটার্নে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে গিয়েছিল ট্রাকটি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট স্টেশন এলাকা, চট্টগ্রাম, ২১ জুলাইমনু নদের শান্ত জলে নৌকা ভাসিয়ে মাছ ধরছেন দুই মৎস্যজীবী। মনু সেতু, মৌলভীবাজার, ২১ জুলাই টিপটিপ বৃষ্টিতে ছাতা মাথায় দুরন্তপনায় মেতে উঠেছে শিশুরা। পানাপুকুর, গঙ্গাচড়া, রংপুর, ২১ জুলাইগ্রামের মাঠ থেকে গবাদিপশুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছেন কৃষক মনু মিয়া। মোহাম্মদপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২১ জুলাইজমিতে রোপণের জন্য কাঁধে ধানের চারা নিয়ে যাচ্ছেন এক কৃষক। ওকরাবাড়ি, গঙ্গাচড়া, রংপুর, ২১ জুলাই

Visit sport-tr.bet for more information.

Read full story at source