মেট্রোরেল ডিপোর সংরক্ষিত এলাকায় ছবি–ভিডিও ধারণ, আউটসোর্সিং কর্মী পুলিশের হাতে আটক
· Prothom Alo

মেট্রোরেল ডিপোর সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একটি প্রকল্পে কর্মরত এক আউটসোর্সিং কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রাজধানীর তুরাগ থানায় মামলাও করা হয়েছে।
Visit biznow.biz for more information.
ডিএমটিসিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বুধবার ওই কর্মীকে আটক করে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযুক্ত ব্যক্তি ডিএমটিসিএলের আওতায় বাস্তবায়নাধীন এমআরটি লাইন–৫ (নর্দান রুট) প্রকল্পের একজন আউটসোর্সিং কর্মী।
ডিএমটিসিএলের ভাষ্য, ঢাকা শহরের গণপরিবহন হিসেবে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কঠোর অবস্থানে রয়েছে। কেপিআইভুক্ত (কি পয়েন্ট স্থাপনা) মেট্রোরেল ডিপোর অভ্যন্তরীণ সংরক্ষিত এলাকার গোপনীয়তা ভঙ্গ, অনুমতি ছাড়া স্থিরচিত্র ও ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।