অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে শুনে কেঁদে ফেলেছিলেন অভিনেত্রী
· Prothom Alo

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ব্রিজারটন’ শুরু থেকেই রোমান্টিক ও অন্তরঙ্গ দৃশ্যের জন্য আলোচনায়। সিরিজটির অনেক অভিনয়শিল্পী আগেই জানিয়েছেন, এসব দৃশ্য ধারণের সময় তাঁরা পর্যাপ্ত প্রস্তুতি, মহড়া ও নির্মাতাদের সহযোগিতা পেয়েছিলেন। তবে এবার ভিন্ন অভিজ্ঞতার কথা জানালেন সিরিজে ভায়োলেট ব্রিজারটন চরিত্রে অভিনয় করা ৫৮ বছর বয়সী অভিনেত্রী রুথ জেমেল।
Visit freshyourfeel.org for more information.
সম্প্রতি ফরাসি সাময়িকী সিমে-তেলে-রেভ্যুকে দেওয়া এক সাক্ষাৎকারে রুথ জানান, চতুর্থ মৌসুমে তাঁর চরিত্রের একটি অন্তরঙ্গ দৃশ্য থাকবে, এ কথা তিনি আগে জানতেনই না। পোশাকের মাপ নেওয়ার সময় হঠাৎ বুঝতে পারেন, যে পোশাক তাঁর জন্য তৈরি হচ্ছে, সেটি ওই দৃশ্যের জন্য।
রুথ বলেন, ‘আমি সত্যিই কিছুটা হতবাক হয়েছিলাম। পোশাকের ফিটিংয়ের সময় বুঝতে পারি, এমন একটি দৃশ্যের জন্য আমাকে প্রস্তুত করা হচ্ছে, যার কথা আমি আগে জানতামই না। সেদিন বাসায় ফিরে কেঁদেছিলাম।’
‘ব্রিজারটন’-এ রুথ জেমেল। আইএমডিবিচতুর্থ মৌসুমে রুথের চরিত্র ভায়োলেট ব্রিজারটনের বিপরীতে রয়েছেন লর্ড মার্কাস অ্যান্ডারসন চরিত্রের অভিনেতা ড্যানিয়েল ফ্রান্সিস। স্বামীর মৃত্যুর বহু বছর পর ভায়োলেটের নতুন সম্পর্কের সূচনা দেখানো হয়েছে এই মৌসুমে।
তবে শেষ পর্যন্ত দৃশ্যটি পর্দায় দেখে স্বস্তি পান রুথ। তাঁর ভাষায়, দৃশ্যটি অনেক সংযতভাবে ধারণ করা হয়েছে এবং এতে অল্প আলো ব্যবহার করা হয়েছিল। তিনি আরও বলেন, ‘ভাগ্য ভালো, আমাদের দৃশ্যটি সিরিজের তরুণ চরিত্রগুলোর মতোভাবে উপস্থাপন করা হয়নি। আমার মনে হয় না, মানুষ সেটাই দেখতে চাইত।’
কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্কের মধ্যেই মুখ খুললেন কাজলরুথ অবশ্য করেন, ভায়োলেটের এই সম্পর্কের গল্প দেখানো জরুরি ছিল। তাঁর কথায়, ‘একটা নির্দিষ্ট বয়সের পর মানুষ বেঁচে থাকা বা ভালোবাসা বন্ধ করে দেয় না। প্রথম প্রেম যেমন সুন্দর, তেমনি এমন একজন মানুষের ভালোবাসাও গুরুত্বপূর্ণ, যে ভালোবেসেছে, হারিয়েছে, শোকের মধ্য দিয়ে গেছে এবং জীবনের অনেক অভিজ্ঞতা বহন করে। অনেক মানুষই এই অনুভূতির সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন।’
বাজফিড অবলম্বনে