আলোচনার সুযোগ দিতেই ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প: মার্কিন রাষ্ট্রদূত
· Prothom Alo

ইরানে টানা দুই রাত হামলা বন্ধ রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেছেন, কূটনৈতিক আলোচনার জন্য আরও সময় দিতে চান ট্রাম্প। এ জন্যই তিনি ইরানের ওপর হামলা সাময়িকভাবে বন্ধ রেখেছেন।
Visit freshyourfeel.com for more information.
ফক্স নিউজকে গতকাল রোববার মাইক ওয়াল্টজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার জন্য কিছুটা সময় ও সুযোগ করে দিচ্ছেন।
যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ রাখার প্রেক্ষাপটে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র গতকাল বলেন, তেহরান এ অঞ্চলে ‘প্রতিশোধমূলক’ হামলা বন্ধ রেখেছে।
গত জুনে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। কিন্তু এরপর প্রায় দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র প্রতিদিন ইরানে হামলা চালিয়েছে। আর জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। এতে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ে। তবে টানা দুই রাত হামলা বন্ধ থাকায় যুদ্ধে আপাতত সাময়িক বিরতি দেখা গেছে।
প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার শঙ্কাতেই কি ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্পতাহলে ট্রাম্প কি আপাতত সংঘাত আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন? এমন প্রশ্নের জবাবে মাইক ওয়াল্টজ এনবিসিকে বলেন, তিনি এমনটা বলবেন না। প্রেসিডেন্ট ট্রাম্প সব বিকল্পই খোলা রাখছেন।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা সতর্ক করেছেন যে সংঘাত আরও বিস্তৃত হলে যুক্তরাষ্ট্রের আকাশপ্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও অন্যান্য গোলাবারুদের সীমিত মজুত দ্রুত ফুরিয়ে যেতে পারে।
এ প্রতিবেদন নাকচ করে দিয়েছেন মাইক ওয়াল্টজ। তিনি বলেছেন, এই অভিযান কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সবকিছুই মার্কিন সামরিক বাহিনীর কাছে রয়েছে।
যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ট্রাম্প গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে এর আগে তিনি তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে কম্পিউটারে তৈরি কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিগুলোয় দেখা যায়, মার্কিন সামরিক বিমানগুলো ইরানের জাহাজ ও খারগ দ্বীপে বোমা ফেলছে।
জব্দ করা ইরানি সম্পদ থেকে ক্ষতিপূরণ আদায়ের ঘোষণা ট্রাম্পের, তেহরানের ক্ষোভএদিকে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমান ও ইরান গত শুক্র ও শনিবার তেহরানে কয়েক দফা কারিগরি বৈঠক করেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবার বাড়িয়ে দেয়। এ বিরোধ এখনো স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটানোর পথে বড় বাধা হয়ে রয়েছে।
গত জুনে ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক সই করে। এতে সামরিক অভিযান বন্ধ করা, হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া এবং পরবর্তী ৬০ দিনের মধ্যে যুদ্ধের অবসানে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর কথা বলা হয়।
ট্রাম্পের হুঁশিয়ারির পর ইরানে ১৩তম রাতের মতো যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৪কিন্তু ১৩ জুলাই হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা চালায় ইরানি বাহিনী। এরপর যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলা শুরু করে। ইরানের বন্দরগুলোর ওপর তারা নৌ অবরোধ পুনর্বহাল করে।
জবাবে ইরান মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটিতে হামলা চালায়। এসব হামলায় চারজন মার্কিন সেনা নিহত হন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্কিন হামলায় দেশটিতে বেশ কিছু মানুষ নিহত হয়েছেন।
মার্কিন প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্র কীভাবে যুক্তরাষ্ট্রকে ‘ঘায়েল’ করছে