হামের সঙ্গে পাহাড়ি শিশুদের লড়াই

· Prothom Alo

বান্দরবান জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এখন এক নীরব লড়াই চলছে। দুর্গম পাহাড়ি জনপদ থেকে হামে আক্রান্ত হয়ে আসা শিশুরাই ভরিয়ে তুলেছে হাসপাতালের বেশির ভাগ শয্যা। কারও ছোট্ট হাতে ক্যানুলা, কারও শরীরজুড়ে লাল ফুসকুড়ি, কেউ আবার জ্বরের ঘোরে মায়ের বুকে নিস্তেজ হয়ে শুয়ে আছে। তাদের পাশে নির্ঘুম অপেক্ষায় মা–বাবা। পাহাড়ের প্রত্যন্ত অঞ্চল থেকে হাসপাতালের এই ওয়ার্ড পর্যন্ত পৌঁছানোর প্রতিটি গল্পই কষ্ট, দারিদ্র্য আর চিকিৎসাসেবা পাওয়ার সংগ্রামের গল্প। সেসব নিয়েই এই ছবির গল্প।

Visit palladian.co.za for more information.

পাহাড়ি পথ পেরিয়ে অসুস্থ মেয়েকে কাঁধে নিয়ে চিকিৎসকের কাছে এসেছেন বাবা হাসপাতালের টিকিট কাউন্টারে চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড় হামে আক্রান্ত চিকিৎসাধীন রোগীরা পাশে বসে অসুস্থ এক শিশুকে নাশতা খাওয়াচ্ছেন অভিভাবকেরা অসুস্থ শিশুকে বুকে আগলে রেখেছেন মা। পাশে বসে আছেন উদ্বিগ্ন বাবা ক্যানুলা হাতে কপালে জ্বর ও চোখে ক্লান্তি নিয়ে বিছানায় শুয়ে আছে এক শিশু শিশুর ছোট্ট হাতে ক্যানুলা হামের সংক্রমণে শিশুটির শরীরে ছড়িয়ে পড়েছে ফুসকুড়ি তৃষ্ণা মেটাতে বাবার হাতে পানি পান করছে হামে আক্রান্ত শিশু অসুস্থতার যন্ত্রণায় কান্নারত এক শিশু। পাশে একই রোগে আক্রান্ত আরেক শিশু বান্দরবান জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন হামে আক্রান্ত রোগী ও তাদের স্বজনেরা। অধিকাংশ রোগীই দুর্গম পার্বত্য এলাকার শিশু হামে আক্রান্ত এক শিশুর শরীরের অক্সিজেনের মাত্রা পরীক্ষা করা হচ্ছে

Read full story at source