ভূমিকম্পে জাপানের ধ্বংসস্তূপ
· Prothom Alo
জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের তীব্র ঝাঁকুনির পর ধসে পড়েছে ভবনের দেয়াল, ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু, ঐতিহাসিক স্থাপনা ও বিপণিবিতান। নিরাপদ আশ্রয়ের খোঁজে খোলা জায়গায় ছুটেছেন মানুষ, আর ধ্বংসস্তূপে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। এসব নিয়েই এ ছবির গল্প।
Visit librea.one for more information.
ভূমিকম্পের পর কুমামোতোতে ধসে পড়া একটি বিপণিবিতানে উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। কাশিমা, কুমামোতো, জাপান, ২৮ জুলাইশক্তিশালী ভূমিকম্পের পর ভবন থেকে বের হয়ে পার্কে অপেক্ষা করছেন লোকজন। এই বড় ভূমিকম্পে বেশ কিছু ভবন ধসে পড়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কুমামোতো, জাপান, ২৮ জুলাইভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে কুমামোতো অঞ্চলের ইয়াতসুশিরো শহরের শোহিনকেন উদ্যানের একটি অংশ। কুমামোতো, জাপান, ২৯ জুলাইভূমিকম্পে ধসে পড়েছে সেতুর একটি অংশ। ইয়াতসুশিরো, কুমামোতো, জাপান, ২৮ জুলাইধসে পড়েছে উপাসনালয়। ইয়াতসুশিরো, কুমামোতো, জাপান, ২৯ জুলাইশক্তিশালী ভূমিকম্পে একটি দোকানের বাইরের দেয়াল ধসে পড়েছে। কুমামোতো, জাপান, ২৮ জুলাইকুমামোতোতে ধসে পড়া বিপণিবিতান। কাশিমা, কুমামোতো, জাপান, ২৮ জুলাইভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ইয়াতসুশিরো উপাসনালয় প্রাঙ্গণের ধ্বংসাবশেষের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। ইয়াতসুশিরো, কুমামোতো, জাপান, ২৯ জুলাইশক্তিশালী ভূমিকম্প ও পরবর্তী বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বিপণিবিতানের সামনে জরুরি সেবার গাড়ি। ধ্বংসস্তূপে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। কাশিমা, কুমামোতো, জাপান, ২৯ জুলাই