এসএসসি পরীক্ষা ২০২৭। বিজ্ঞান (অধ্যায় ১):  অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা ২০টি

· Prothom Alo

বিজ্ঞান: সংক্ষিপ্ত প্রশ্ন

অধ্যায়–১

Visit sportfeeds.autos for more information.

প্রশ্ন: আমরা মাছ, মাংস, ডিম খাই কেন? 

ব্যাখ্যা করো।

উত্তর: আমরা মাছ, মাংস, ডিম খাই কারণ, এগুলো শরীরের জন্য অত্যন্ত পুষ্টিকর খাদ্য। এগুলোয় প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদান থাকে, যা শারীরিক বৃদ্ধি ও শক্তি উত্পাদনে সাহায্য করে। প্রাণিজ প্রোটিনে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলো বেশি থাকায় এর পুষ্টিগুণ বেশি, যা প্রাণিদেহ গঠনে অপরিহার্য।

প্রশ্ন: মানবদেহে ভিটামিন ‘সি’–এর কাজগুলো লেখো।

উত্তর: মানবদেহে ভিটামিন ‘সি’–এর কাজগুলো হলো— ১. ত্বক, হাড়, দাঁত ইত্যাদির কোষগুলোকে পরস্পরের সঙ্গে জোড়া লাগিয়ে মজবুত গাঁথুনি তৈরি করে।

২. দাঁত ও মাড়ি শক্ত রাখে।

৩. ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখে।

শরীরের ক্ষতস্থান দ্রুত পুনর্গঠন বা নিরাময় করে।

প্রশ্ন: ৮টি অ্যামাইনো অ্যাসিডকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর: ২০টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আটটি অ্যামাইনো অ্যাসিড মানবদেহ নিজে তৈরি করতে পারে না বা পর্যাপ্ত পরিমাণে তৈরি করতে পারে না। তাই এগুলো অবশ্যই খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়। এ কারণেই এই আটটি অ্যামাইনো অ্যাসিডকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলা হয়।

প্রশ্ন: খাদ্যপ্রাণের প্রয়োজনীয়তা কী? ব্যাখ্যা করো।

উত্তর: খাদ্যপ্রাণ বা ভিটামিন দেহের স্বাভাবিক বৃদ্ধি ও শারীরিক সুস্থতার জন্য প্রয়োজন। ভিটামিনের অভাবে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধনসহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হয়। দেহের বিভিন্ন আবরণী কলাকে সজীব ও সুস্থ রাখতে এবং অস্থি, দাঁত, দাঁতের মাড়ির গঠন ঠিক রাখতে ভিটামিন প্রয়োজন। এ ছাড়া স্নায়ু ও মস্তিষ্কের কাজ, দেহকোষে বিপাক, প্রজননসহ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনে ভিটামিন প্রয়োজন।

প্রশ্ন: মানবদেহে লৌহের ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর: লৌহ রক্তের একটি প্রধান উপাদান। এটি মূলত রক্তে হিমোগ্লোবিন তৈরির মূল কাঁচামাল হিসেবে কাজ করে। এই হিমোগ্লোবিন ফুসফুসীয় অক্সিজেন শরীরের প্রতিটি কোষে পৌঁছে দেয়, যা বিপাকীয় প্রক্রিয়ার জন্য অপরিহার্য। এ ছাড়া লৌহ দেহে প্রয়োজনীয় শক্তি উত্পাদন ও পেশির কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে।


*লেখক: মো. ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক, বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা

Read full story at source