মন ভালো রাখতে ভালো কাজে যুক্ত থাকার পরামর্শ

· Prothom Alo

ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্যদ মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালার আয়োজন করে। ২০২৩ সালের ১২ অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এডাস্ট) এ সভার আয়োজন করা হয়েছিল। কর্মশালায় পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ফারজানা রহমান ও মেডিকেল কলেজ ফর উইমেনের সহযোগী অধ্যাপক চিরঞ্জীব বিশ্বাস। উক্ত কর্মশালা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

সভায় অধ্যাপক ফারজানা রহমান বলেন, ‘ভালো কাজের সঙ্গে যুক্ত থাকলে মন ভালো থাকে এবং মাদক ও ইন্টারনেটের আসক্তি থেকেও দূরে থাকা সম্ভব।’

Visit betsport.cv for more information.

মনের যত্ন নেওয়া, মানসিক সুস্থতা, আসক্তি নিরাময় এবং সুন্দর ও আনন্দময় জীবনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন তিনি। তিনি বলেন, ‘বই পড়া, গান শোনা কিংবা খেলাধূলার মতো ইতিবাচক অভ্যাসের চর্চা মানুষের শরীর ও মন দুটোকেই সুস্থ ও সতেজ রাখতে দারুণ ভূমিকা রাখে। সৃজনশীল ও কল্যাণকর কাজে ব্যস্ত থাকলে মাদক ও অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের মতো ক্ষতিকর অভ্যাস থেকে সহজেই নিজেকে দূরে রাখা যায়।’

Read full story at source