রোপণ করা প্রতিটি গাছের যত্ন নেওয়ার অঙ্গীকার

· Prothom Alo

শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি করেছে কিশোরগঞ্জ বন্ধুসভা। গত ১৭ জুলাই সকালে কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র গুরুদয়াল মুক্তমঞ্চ প্রাঙ্গণে আম, জামসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০০টি গাছ রোপণ করেন বন্ধুসভার সদস্যরা। প্রতিদিন বিভিন্ন বয়স ও পেশার মানুষের পদচারণে মুখর এই উন্মুক্ত প্রাঙ্গণকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তুলতেই এই উদ্যোগ।

Visit newsbetting.cv for more information.

গুরুদয়াল মুক্তমঞ্চ মাঠে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ

কর্মসূচিতে উপস্থিত থেকে আগের বছরগুলোয় রোপণ করা গাছগুলোর সার্বিক অবস্থা ঘুরে দেখেন প্রথম আলোর কিশোরগঞ্জ প্রতিনিধি তাফসিলুল আজিজ। তিনি গাছের নিয়মিত পরিচর্যা, সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। এ সময় বন্ধুসভার সদস্যরা রোপণ করা প্রতিটি গাছের যত্ন নেওয়ার অঙ্গীকার করেন।

কিশোরগঞ্জ বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি

শিশুদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে সম্প্রতি শহরের মকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আরও ৪০০টি আমগাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়। বন্ধুসভার বিশ্বাস, ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ গড়ে উঠলে ভবিষ্যতে একটি সবুজ, নিরাপদ ও টেকসই সমাজ নির্মাণ সহজ হবে।

গাছের চারা নিয়ে শিক্ষার্থীদের বাড়ি ফেরা

চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে জলবায়ু পরিবর্তনবিষয়ক একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে জলবায়ু পরিবর্তনের কারণ, প্রভাব, পরিবেশ রক্ষায় ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান বন্ধুরা।

বিগত বছরের রোপণ করা গাছ পরিদর্শন করছেন উপদেষ্টারা

কিশোরগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা হোছেন আলমগীর বলেন, ‘একটি গাছ রোপণ করাই দায়িত্বের শেষ নয়; বরং নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেটিকে বাঁচিয়ে তোলাই প্রকৃত সফলতা। আমরা যদি প্রত্যেকে অন্তত একটি করে গাছ রোপণ করি ও তার যত্ন নিই, তাহলে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে পারব।’

সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন আরও প্রকট হচ্ছে। বিশেষ করে হাওরাঞ্চলসহ দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি শিশু–কিশোরদের পরিবেশ ও জলবায়ু বিষয়ে সচেতন করে তোলাও সময়ের দাবি। আমাদের ছোট ছোট উদ্যোগই ভবিষ্যতে বড় পরিবর্তনের পথ তৈরি করবে।’

সাংস্কৃতিক সম্পাদক, কিশোরগঞ্জ বন্ধুসভা

Read full story at source