সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ৭ আগস্ট, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

ড. ইউনূসকে বাদ দিয়ে অন্য কাউকে প্রধান উপদেষ্টা করার চেষ্টা হয়েছিল

প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে অধ্যাপক আসিফ নজরুল

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সেনাসদর ও বঙ্গভবন, রাতে কার্জন হলে ছাত্রদের সঙ্গে এবং পরদিন ৬ আগস্ট বঙ্গভবনে বৈঠক, ড. মুহাম্মদ ইউনূসকে সরকারপ্রধান করা, উপদেষ্টাদের তালিকা তৈরিসহ সে সময়ের অনেক ঘটনার সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। সেসব দিনের ঘটনা নিয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। বিস্তারিত পড়ুন...

Visit newsbetsport.bond for more information.

শেখ পরিবারের সবাই নিরাপদে দেশের বাইরে, কারাগারে দলের বহু নেতা

শেখ হাসিনার সরকার পতনের পর তাঁর সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফোনটি করেছিলেন তাপস, অপর প্রান্তে ছিলেন শেখ হাসিনা। তাপস শেখ হাসিনাকে সালাম দিয়ে বলেন, ‘আমি একটু সিঙ্গাপুর যাব, যেতে চাচ্ছিলাম। আমি কি যেতে পারি?’ বিস্তারিত পড়ুন...

‘সংকেত’ পেয়ে বাস আটকায় ডাকাত দল, ৫৭ লাখ টাকা লুটে সময় নেয় ১৫ থেকে ২০ মিনিট

কক্সবাজারের টেকনাফের এই যাত্রীবাহী বাস আটকে ডাকাতেরা বিকাশের ৫৭ লাখ টাকা লুট করে

টেকনাফ-কক্সবাজার সড়কে দিনের বেলায় যাত্রীবাহী বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে ঘটনার চার দিন পরও লুট হওয়া টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। বিস্তারিত পড়ুন...

অনেক কিছু মনে করতে পারছেন না ইলিয়াস কাঞ্চন, স্মৃতি মনে করালেন আলমগীর

মঙ্গলবার ইলিয়াস কাঞ্চনের গুলশানের বাসায় যান চিত্রনায়ক আলমগীর

যুক্তরাজ্যে ১৫ মাসের বেশি সময়ের চিকিৎসা শেষে সোমবার দেশে ফিরেছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক এবং ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। দেশে ফেরার এক দিন পর মঙ্গলবার তাঁকে দেখতে গুলশানের বাসায় যান চিত্রনায়ক আলমগীর। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। বিস্তারিত পড়ুন...

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কি তবে ইরানের হাতেই থাকছে

হরমুজ প্রণালি

প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজের ওপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে মধ্যপ্রাচ্যে তেহরানের প্রভাব আরও শক্তিশালী হয়েছে বলে ধরা হবে। যুদ্ধের আগে হরমুজ প্রণালি দিয়ে সব জাহাজ অবাধে চলাচল করত এবং কোনো ধরনের ফি দিতে হতো না। বিস্তারিত পড়ুন...

Read full story at source