বার্সেলোনা ছেড়ে ধারে লিভারপুলে আরাউহো
· Prothom Alo

বার্সেলোনা ছেড়ে ধারে লিভারপুলে যাচ্ছেন উরুগুইয়ান সেন্টারব্যাক রোনালদ আরাউহো। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পেরিয়োদিকো মেদিতেরানিও’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, দলবদলের সব বিষয়ে দুই ক্লাব সমঝোতায় পৌঁছেছে।
প্রাক্-মৌসুম প্রস্তুতির জন্য ইতালি সফরের কথা ছিল আরাউহোর। সেখানে উদিনেসে ও নটিংহাম ফরেস্টের সঙ্গে তিন দলের একটি টুর্নামেন্টে বার্সেলোনার খেলার কথা। তবে আরাউহো উদিনেসে না গিয়ে আজই লিভারপুলের উদ্দেশে উড়াল দেবেন। বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক ও স্পোর্টিং ডিরেক্টর ডেকোর সম্মতিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Visit h-doctor.club for more information.
চুক্তি অনুযায়ী, আগামী এক মৌসুমের জন্য আরাউহোর পুরো বেতন বহন করবে লিভারপুল। মৌসুম শেষে তাঁকে স্থায়ীভাবে কিনে নেওয়ার সুযোগও রাখা হয়েছে চুক্তিতে। ফ্রি ট্রান্সফারে ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ায় লিভারপুলের রক্ষণভাগে যে শূন্যতা তৈরি হয়েছিল, তা পূরণ করতেই আরাউহোকে দলে চেয়েছেন লিভারপুলের নতুন কোচ আন্দোনি ইরাওলা।
❗| Ronald Araújo has arrived at the Ciutat Esportiva to collect all his belongings and say goodbye to his teammates. He will fly to England later today. [@JijantesFC] #fcblive pic.twitter.com/nzUcErazCi
— BarçaTimes (@BarcaTimes) August 8, 2026
বিশ্বকাপ থেকে চোট নিয়ে ফিরেছিলেন আরাউহো। তবে ধীরে ধীরে ফিটনেস ফিরে পেয়ে এখন মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত তিনি। বার্সায় ফ্লিকের প্রথম পছন্দের তালিকায় অবশ্য আরাউহো ছিলেন না। বার্সা কোচের মূল ভরসা পাউ কুবারসি ও জেরার্ড মার্তিনেস জুটি। এ ছাড়া এরিক গার্সিয়া চোট সারিয়ে ওঠায় আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও একাডেমির তরুণ খেলোয়াড় আলভারো করতেস থাকায় মূল একাদশে আরাউহোর সুযোগ কমে আসছিল।
ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বলটির দাম উঠতে পারে ১২৩ কোটি টাকাগত মৌসুমে ক্রিস্টেনসেনের পর বার্সেলোনার ডিফেন্ডারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলেছেন আরাউহো। চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে ০-৩ ব্যবধানে হারের ম্যাচে প্রথমার্ধে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর মানসিকভাবে নিজেকে গুছিয়ে নিতে আরাউহো দুই মাসের বেশি সময় মাঠের বাইরে ছিলেন।
: Liverpool have agreed a deal to sign Ronald Araújo from Barcelona on loan.
— | (@TTouchlineX) August 8, 2026
The Uruguayan defender will join for the season, with Liverpool having the option to make the move permanent next summer.
Barcelona have given the green light, with the deal… pic.twitter.com/X5POpJlep0
এত কিছুর পরও তিনি গত মৌসুমে চারটি গোল করেছেন, যার মধ্যে তিনটিই দলকে জয় এনে দিয়েছে। জিরোনার বিপক্ষে শেষ মুহূর্তের গোল (২-১), রায়ো ভায়োকানোর বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ে একমাত্র গোল এবং আলবাসেতের বিপক্ষে কোপা দেল রের ম্যাচ জেতানো ২-১ গোলের শটটি এসেছিল তাঁর পা থেকেই।
আরাউহোর দল ছাড়ার পর বার্সেলোনার নেতৃত্বেও আরেকটি পদ খালি হলো। অন্য অধিনায়কদের মধ্যে এর আগে জার্মান গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন ধারে আয়াক্সে যোগ দিয়েছেন এবং পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে।
ধীরে ধীরে স্বস্তি বাড়ছে ইনফান্তিনোর, পেলেন দক্ষিণ আমেরিকার সমর্থনও