জলবায়ু সচেতনতায় কুইজ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ বিতরণ
· Prothom Alo

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে আলোচনা সভা ও ক্লাইমেট কুইজের আয়োজন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। বৃক্ষরোপণ সপ্তাহের অংশ হিসেবে ৮ আগস্ট গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় স্কুলে এটি অনুষ্ঠিত হয়।
‘জলবায়ু পরিবর্তন ও আমাদের দায়িত্ব’ শিরোনামে কর্মসূচিতে শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তনের কারণ, এর প্রভাব এবং পরিবেশ সংরক্ষণে ব্যক্তি ও সমাজের দায়িত্ব সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় ক্লাইমেট কুইজ।
Visit somethingsdifferent.biz for more information.
কুইজ প্রতিযোগিতাকুইজ প্রতিযোগিতাটি দুটি বিভাগে অনুষ্ঠিত হয়। প্রাথমিক বিভাগে প্রথম থেকে পঞ্চম শ্রেণি এবং মাধ্যমিক বিভাগে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। দুই বিভাগে মোট ছয়জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
কর্মসূচির শেষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেড় শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ ও জলবায়ু সম্পর্কে সচেতনতা তৈরিই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
সচেতনতামূলক সভাসাধারণ সম্পাদক রওনক ইসলাম বলেন, ‘এ বছর আমাদের লক্ষ্য ১ হাজারের বেশি গাছ রোপণ ও বিতরণ করা। তবে শুধু গাছ লাগানোই আমাদের লক্ষ্য নয়; এমন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে যুবসমাজকে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতন করে তোলা এবং একটি টেকসই ও জলবায়ু-সহনশীল ভবিষ্যৎ নির্মাণে তাদের সম্পৃক্ত করা মূল উদ্দেশ্য।’
তরুণদের মধ্যে পরিবেশবান্ধব আচরণ ও দায়িত্ববোধ তৈরি করা গেলে তাঁরা নিজেদের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন, যোগ করেন তিনি।
বৃক্ষরোপণ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ‘বর্ষা উৎসব ১৪৩৩’-এ কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছয় শিক্ষার্থীর হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হবে।
প্রচার সম্পাদক, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা