বাবাকে কতটা চেনেন? এই ২৫ প্রশ্নের কয়টির উত্তর আপনার জানা, মিলিয়ে নিন

· Prothom Alo

বাবারা যেন অনেক সময় পরিবারের সবচেয়ে পরিচিত, অথচ সবচেয়ে কম জানা মানুষ। কেউ কম কথা বলেন, কেউ নিজের অনুভূতির বদলে উপদেশ দিতেই স্বচ্ছন্দ। তাই তাঁদের জীবনের গল্প, স্বপ্ন, ভয় বা আফসোস সম্পর্কে সন্তানেরা অনেক সময়ই খুব কম জানে। অথচ একটি আন্তরিক প্রশ্নই বাবা-সন্তানের সম্পর্কটা করতে পারে আরও গভীর।

Visit biznow.biz for more information.

বাবা দিবস উপলক্ষে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস মনোবিদ, গবেষক, লেখক, সম্পর্কবিশেষজ্ঞ ও পরিচিত ব্যক্তিদের কাছ থেকে এমন কিছু প্রশ্ন সংগ্রহ করেছিল, যা বাবার সঙ্গে অর্থবহ ও হৃদয়ছোঁয়া আলাপের সূচনা করতে পারে। আপনি বাবার সম্পর্কে কতটুকু জানেন? মিলিয়ে নিন প্রশ্নগুলো থেকে। না জানলে বাবার সঙ্গে বসুন, চা-কফি খান। আর বাবাকে জিজ্ঞেস করুন…

শৈশব ও বেড়ে ওঠা

১. ছোটবেলায় আপনার সবচেয়ে কাছের বন্ধু কারা ছিলেন? তাঁদের সঙ্গে আপনার কেমন সময় কেটেছে? অবসর সময় কীভাবে কাটাতেন?

২. পরিবারে আপনার ভূমিকা কী ছিল? ভাইবোনদের সঙ্গে সম্পর্ক কেমন ছিল?

৩. আপনার চোখে একজন আদর্শ বাবা কেমন হওয়া উচিত?

৪. যে বাড়িতে বড় হয়েছেন, সেটি কেমন ছিল? কোথায় খেলতেন, কোথায় খেতেন? ছোটবেলায় আপনার পছন্দের খাবার কী ছিল?

৫. আপনার প্রথম চাকরি কী ছিল? সেই অভিজ্ঞতা কেমন?

বাবা হওয়ার অভিজ্ঞতা

বাবার কাছে জানতে চাইতে পারেন মায়ের সঙ্গে কীভাবে পরিচয় হলো

৬. মা-বাবার পরিচয় ও প্রেমের গল্প কীভাবে শুরু হয়েছিল? মা-বাবার বিয়ের গল্পটা জানুন।

৭. প্রথমবার আমাকে কোলে নেওয়ার, একা সামলানোর দিনটি কি মনে আছে?

৮. আমার দেওয়া সবচেয়ে প্রিয় উপহার বা প্রশংসা কোনটি?

৯. আমার শৈশবের কোন বিষয়টি সবচেয়ে বেশি আপনাকে দুশ্চিন্তায় রাখত?

১০. দাদার সঙ্গে আপনার সম্পর্ক আপনাকে কেমন বাবা হতে সাহায্য করেছে?

এক ছবিতে তিন প্রজন্ম

১১. আমাকে বড় করে তোলার সময় সবচেয়ে সহজ ও সবচেয়ে কঠিন ব্যাপারটা কী ছিল?

১২. নিজের শৈশবের কোন ভালো জিনিসগুলো আমার মধ্যে দেখতে চেয়েছিলেন? আর কোন কষ্টগুলো থেকে আমাকে দূরে রাখতে চেয়েছিলেন?

১৩. আমাকে নিয়ে আপনার সবচেয়ে প্রিয় স্মৃতি কী?

আজকের জীবন ও ভবিষ্যৎ

বাবার কাছে শুনতে পারেন, বড় হয়ে যাওয়া সন্তানের বাবা হওয়ার সবচেয়ে কঠিন দিক কী

১৪. এখন আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থবহ বিষয় কী? তরুণ বয়সের সঙ্গে তার কী পার্থক্য?

১৫. বড় হয়ে যাওয়া সন্তানের বাবা হওয়ার সবচেয়ে কঠিন দিক কী?

১৬. বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনের অগ্রাধিকার কীভাবে বদলেছে?

১৭. আজকের জীবন কি আপনি যেভাবে ভেবেছিলেন, চেয়েছিলেন সে রকম, নাকি একেবারেই ভিন্ন?

১৮. আমার কাছ থেকে আপনার প্রত্যাশা কী?

বয়স্ক মা–বাবাকে সময় দিচ্ছেন তোবাবার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি জানতে চাইতে পারেন

১৯. আপনার জীবনে পাওয়া সেরা উপদেশ কী? কে দিয়েছিলেন? সেরা শিক্ষা কী?

২০. আগে দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, কিন্তু এখন মত বদলেছেন—এমন কোনো বিষয় আছে?

২১. দাদাকে এমন কোনো কথা বলতে চেয়েছিলেন, যা আর বলা হয়নি?

২২. যদি আমার শৈশবের একটি দিন আবার ফিরে পেতেন, কোন বয়সটি বেছে নিতেন এবং কী করতেন?

২৩. আমার জন্য আপনার সবচেয়ে গভীর কামনা কী?

২৪. আপনি কি সুখী?

২৫. আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কী?

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

একমাত্র সন্তান কি স্বার্থপর হয়

Read full story at source