জাভির কাঁধে নেদারল্যান্ডসের দায়িত্ব
· Prothom Alo

নেদারল্যান্ডস জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে জাভি হার্নান্দেজের নাম ঘোষণা করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। রোনাল্ড কোমানের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছেন বার্সেলোনার এই কিংবদন্তি। ৪৮ বছর পর প্রথমবারের মতো কোনো বিদেশি কোচকে জাতীয় দলের দায়িত্ব দিল নেদারল্যান্ডস।
স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার জাভি ২০২৪ সালে বার্সেলোনা কোচের পদ ছাড়ার পর আর কোনো দলের দায়িত্বে ছিলেন না। নেদারল্যান্ডসের সঙ্গে চার বছরের চুক্তি করেছেন ৪৬ বছর বয়সী জাভি। ২০২৮ ইউরো এবং ২০৩০ বিশ্বকাপ ডাচরা তাঁর অধীনই খেলবে।
Visit palladian.co.za for more information.
ডাচদের কোচের দায়িত্ব পাওয়ার পর জাভি বলেছেন, ‘বার্সেলোনা একাডেমিতে বেড়ে ওঠাদের একজন হিসেবে, ইয়োহান ক্রুইফ ও রাইনাস মিশেলসসহ আরও অনেকের দ্বারা প্রভাবিত হওয়ায় ডাচ ফুটবলের সঙ্গে আমার বিশেষ এক সম্পর্ক রয়েছে। বলতে পারেন, আমি কিছুটা ডাচ ফুটবলেরই সন্তান।’
রোনাল্ড কোমানকোমানের দ্বিতীয় মেয়াদ শেষ হয় সর্বশেষ বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে শেষ ৩২ দলের রাউন্ডে টাইব্রেকারে হারের পর। এরপরই তিনি নেদারল্যান্ডসের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। কোমানের উত্তরসূরি হিসেবে সাবেক লিভারপুল কোচ আর্নে স্লটের সঙ্গেও প্রাথমিক আলোচনা হয়েছিল বলে জানা গেছে। তবে ক্লাব ফুটবলেই থাকার সিদ্ধান্ত নেন স্লট।
ম্যারাডোনার সংকটাপন্ন জীবনকে উপেক্ষা করেছিলেন চিকিৎসকেরা, আদালতে বললেন সাক্ষীনেদারল্যান্ডসের কোচ হিসেবে জাভির প্রথম ম্যাচ জার্মানির বিপক্ষে। আগামী ২৪ সেপ্টেম্বর আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় নেশনস লিগের ম্যাচে ডাচদের ডাগ আউটে দেখা যাবে তাঁকে।
We proudly present our new head coach. ⁰⁰Welcome, Xavi Hernández! #NothingLikeOranje #Xavi2030 pic.twitter.com/9aOpc9J53S
— OnsOranje (@OnsOranje) August 12, 2026
অস্ট্রিয়ার আর্নস্ট হ্যাপেলের পর নেদারল্যান্ডসের প্রথম বিদেশি কোচ জাভি। হ্যাপেলের অধীন ১৯৭৮ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল নেদারল্যান্ডস। তবে ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যায় তারা।
জাভির প্রথম কোচিংয়ের অভিজ্ঞতা কাতারের ক্লাব আল-সাদে। পরে বার্সেলোনার দায়িত্ব নিয়ে ২০২৩ সালে দলটিকে লা লিগা শিরোপা জেতান। তবে পরের মৌসুম শেষে তাঁকে বরখাস্ত করা হয়। তার জায়গায় দায়িত্ব নেন হান্সি ফ্লিক।
বাবা হারানোর শোক কাটিয়ে চার দিন পরই মাঠে নামলেন মেসি