বিটরুট দিয়ে বানাতে পারেন মজাদার কাবাব, রেসিপি দেখুন

· Prothom Alo

বাড়িতে বিটরুট থাকলেই বানাতে পারেন যায় মজার কাবাব। রেসিপি দিয়েছেন কানিজ ফাতেমা

উপকরণ

  • বড় আকারের বিটরুট ২টি (গ্রেট করা)

    Visit mchezo.co.za for more information.

  • ভেজে নেওয়া বেসন ১ কাপ

  • পেঁয়াজকুচি ১ টেবিল চামচ

  • কাঁচা মরিচকুচি ১ টেবিল চামচ

  • আদাবাটা ১ চা-চামচ

  • রসুনবাটা ১ চা-চামচ

  • ধনেপাতাকুচি ২ টেবিল চামচ

  • মরিচগুঁড়া আধা চা-চামচ

  • জিরাগুঁড়া আধা চা-চামচ

  • লবণ স্বাদমতো

  • লেবুর রস ১ চা-চামচ

  • জলপাই তেল ভাজার জন্য

ঢাকার যে ছাদবাগানে ড্রাগন ফলে মণকে মণ

প্রণালি

  • গ্রেট করা বিটরুট একটি পাত্রে নিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে অতিরিক্ত পানি ঝরিয়ে নিন।

  • বেসন শুকনা প্যানে হালকা আঁচে ২-৩ মিনিট ভেজে নিন, যাতে কাঁচা গন্ধ চলে যায়।

  • এবার একটি পাত্রে বিটরুট, ভাজা বেসন, পেঁয়াজকুচি, কাঁচা মরিচকুচি, আদা-রসুনবাটা, ধনেপাতা, জিরা ও মরিচগুঁড়া, লবণ এবং লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে নিন।

  • মিশ্রণ থেকে পরিমাণমতো নিয়ে গোল বা চ্যাপটা কাবাবের আকার দিন। প্যানে অল্প জলপাই তেল গরম করে নিন।

  • মাঝারি আঁচে কাবাবগুলো দুই পাশ থেকে সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভেজে নিন।

  • ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে পুদিনার চাটনি বা টমেটো সসের সঙ্গে গরম-গরম পরিবেশন করুন।

মাইক্রোওভেনে রান্না হবে মাছের পাতুরি, দেখুন রেসিপি

Read full story at source