এমিরেটস স্কাইওয়ার্ডস রেলে ইউরোপের ১২ হাজারের বেশি গন্তব্যে ভ্রমণের সুযোগ

· Prothom Alo

এমিরেটস স্কাইওয়ার্ডসের নতুন ‘স্কাইওয়ার্ডস রেল’ সেবায় মাইলস ব্যবহার করে ইউরোপের ১২ হাজারের বেশি রেল গন্তব্যে ভ্রমণ করতে পারবেন সদস্যরা। আকাশপথের পাশাপাশি রেলভ্রমণেও মাইলস ব্যবহারের সুযোগ থাকায় আরও নমনীয় হয়ে উঠছে ইউরোপ ভ্রমণ।

Visit turconews.click for more information.

এমিরেটস ও ফ্লাইদুবাইয়ের লয়্যালটি প্রোগ্রাম এমিরেটস স্কাইওয়ার্ডস সদস্যদের জন্য চালু হয়েছে নতুন সেবা ‘স্কাইওয়ার্ডস রেল’। এর মাধ্যমে সদস্যরা স্কাইওয়ার্ডস মাইলস ব্যবহার করে ইউরোপের ১২ হাজারের বেশি রেল গন্তব্যে ভ্রমণের জন্য টিকিট বুক করতে পারবেন।

চালু হয়েছে নতুন সেবা ‘স্কাইওয়ার্ডস রেল’

নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে ইউরোপের ১২টি দেশের ৪০টিরও বেশি প্রধান রেল অপারেটরের ট্রেনের টিকিট কেনা যাবে স্কাইওয়ার্ডস মাইলস দিয়ে। ডেস্কটপ ও মোবাইল—উভয় ডিভাইস থেকেই পাঁচটি ভাষায় পরিচালিত ডেডিকেটেড ওয়েবসাইটে গিয়ে সহজেই টিকিট বুক করা যাবে।

সদস্যরা ওয়েবসাইটে ট্রেনের সময়সূচি অনুসন্ধান, পছন্দের কেবিন ও টিকিটের ধরন নির্বাচন করতে পারবেন। টিকিটের মূল্য পরিশোধ করা যাবে শুধু মাইলস দিয়ে অথবা ক্যাশ ও মাইলসের সমন্বয়ে। পরিবারের সদস্য ও বন্ধুদের জন্যও মাইলস ব্যবহার করে টিকিট বুক করার সুবিধা থাকছে। বুকিং সম্পন্ন হলে ই-টিকিট সরাসরি ই-মেইলে পাঠিয়ে দেওয়া হবে।

ইউরোপজুড়ে বিস্তৃত রেল নেটওয়ার্ক

‘স্কাইওয়ার্ডস রেল’ সেবার আওতায় থাকছে আন্তর্জাতিক ও হাই-স্পিড রেলভ্রমণ

‘স্কাইওয়ার্ডস রেল’ সেবার আওতায় থাকছে আন্তর্জাতিক ও হাই-স্পিড রেলভ্রমণ। ইউরোস্টার, ডয়চে বান (Deutsche Bahn), এসএনসিএফ (SNCF), ট্রেনইতালিয়া (Trenitalia), টিজিভি (TGV), রেনফে (Renfe) এবং ওবিবি (ÖBB)-এর মতো শীর্ষস্থানীয় রেল অপারেটর এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছে।

যুক্তরাজ্যের হিথ্রো এক্সপ্রেস, গ্যাটউইক এক্সপ্রেস, থেমসলিংক, গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে এবং স্কটরেইলও রয়েছে এই সেবার আওতায়। ফলে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে ভ্রমণের পাশাপাশি শহর ও বিমানবন্দরের সঙ্গে সংযোগকারী রেলসেবাতেও মাইলস ব্যবহারের সুযোগ পাবেন সদস্যরা।

নতুন এই সেবার ফলে এমিরেটস স্কাইওয়ার্ডস সদস্যদের ভ্রমণ পরিকল্পনায় আরও একটি মাত্রা যুক্ত হলো। এতদিন মূলত আকাশপথের ভ্রমণে ব্যবহৃত মাইলস এখন ইউরোপজুড়ে রেলভ্রমণের ক্ষেত্রেও কাজে লাগানো যাবে।

সম্প্রতি এমিরেটস স্কাইওয়ার্ডস তাদের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। বর্তমানে বিশ্বের ১৯০টি দেশে এই লয়্যালটি প্রোগ্রামের সদস্যসংখ্যা ৩ কোটি ৯০ লাখের বেশি। প্রতি সপ্তাহে নতুন করে ৭৮ হাজারেরও বেশি সদস্য এতে যুক্ত হচ্ছেন।

Read full story at source