নিজেদের কর্মী ও পরিবারের স্বাস্থ্যসেবায় ট্রান্সকম লিমিটেডের নতুন উদ্যোগ

· Prothom Alo

নিজেদের কর্মী ও তাঁদের পরিবারের স্বাস্থ্যসেবা ও কল্যাণ নিশ্চিত করতে লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড জেনারেল হাসপাতালের সঙ্গে সম্প্রতি সমঝোতা স্মারক সই করেছে ট্রান্সকম লিমিটেড।

অনুষ্ঠানে ট্রান্সকম লিমিটেডের পক্ষে ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড ও বাংলাদেশ ল্যাম্পস পিএলসির হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন মো. মেহেদী হাসান বিন গনি এবং লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড জেনারেল হাসপাতালের সেক্রেটারি জেনারেল আলী হায়দার মোহাম্মদ সাজ্জাদ সই করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Visit newssport.cv for more information.

অনুষ্ঠানে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম রেজাউল হক, ট্রেজারার আবদুল্লাহ খালিদ এবং বাংলাদেশ ল্যাম্পস পিএলসির ব্যবস্থাপক নাইমা তানজিলা উপস্থিত ছিলেন।

এই সমঝোতার আওতায় ট্রান্সকমের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড জেনারেল হাসপাতাল থেকে বিভিন্ন চিকিৎসাসেবা, বিশেষ ছাড় ও অন্যান্য স্বাস্থ্যসেবা-সংক্রান্ত সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। উদ্যোগটি কর্মীদের কল্যাণের প্রতি ট্রান্সকম লিমিটেডের অঙ্গীকারকে আরও শক্তিশালী করার পাশাপাশি কর্মী ও তাঁদের পরিবারের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে ভূমিকা রাখবে।

Read full story at source