‘কনে দেখা আলো’র বনলতা এবার ধরা দিলেন ১৪টি বোল্ড লুকে
· Prothom Alo

কলকাতার বাংলা টেলিভিশনের এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী দত্ত। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে বনলতার চরিত্রে। এর আগে ‘তিতলি’, ‘দুই শালিক’সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ‘বোধন ১’ ও ‘বোধন ২’ সিরিজেও দেখা গেছে তাঁকে। অভিনয়জীবনের বয়স খুব বেশি না হলেও নিজের অভিনয়গুণে অল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন নন্দিনী। পাশাপাশি কলকাতায় নিজের নতুন ‘ওয়েলনেস অ্যান্ড বিউটি হাব’ও চালু করেছেন এই অভিনেত্রী। তবে মিষ্টি হাসির নন্দিনীর আরেকটি দিকও আলাদা করে নজর কাড়ে—তাঁর ফ্যাশন সেন্স। এথনিক থেকে ওয়েস্টার্ন, নানা ধরনের পোশাকে সাবলীলভাবে নিজেকে মেলে ধরতে জানেন পর্দার বনলতা। কখনো স্নিগ্ধ, কখনো আধুনিক, আবার কখনো সাহসী সাজে ধরা দেন তিনি। চলুন, দেখে নেওয়া যাক এই সুন্দরীর নজরকাড়া কয়েকটি লুক।
Visit tr-sport.bond for more information.
সিকুইন সজ্জিত বডিকন পোশাকে আবেদন কাড়ছেন অভিনেত্রী ল্যাভেন্ডার লেহেঙ্গা ও সোনার গয়নায় ধরা দিয়েছেন নন্দিনী কালো সানগ্লাস ও খোলা বাউন্সি চুলে তাঁর এই বোল্ড লুকটি সত্যিই স্টাইলিশধূসর ব্লেজার, সাদা টপ ও ডেনিম শর্টসে নন্দিনীর লুকে ফুটে উঠেছে আত্মবিশ্বাসী ‘বস লেডি’ আমেজ।কপার গোল্ড সিকুইন লেহেঙ্গায় নন্দিনীকে এখানে অত্যন্ত গ্ল্যামারাস ও বোল্ড দেখাচ্ছে এই লুকে সাদা স্লিভলেস টপ ও ডেনিম শর্টসে ধড়া দিয়েছেন বেগুনি ক্রশেট ক্রপ টপ এবং ডিস্ট্রেসড ব্লু জিনসের ক্যাজুয়াল ওয়েস্টার্ন লুকে নন্দিনীনীল রঙের স্পোর্টি জার্সি টপ এবং হালকা গোলাপি স্ট্রাইপড ওয়াইড-লেগ ট্রাউজার্স পরেছেন—এই লুকে তিনি। অভিনেত্রী ধরা দিয়েছেন ‘স্ট্রিট স্টাইল’ ভাইবে। পায়ে স্নিকার্স, কাঁধে স্লিং ব্যাগ আর ছিমছাম সাজের এই ক্যাজুয়াল কম্বিনেশনটি এককথায় দারুণ ট্রেন্ডি লাল রঙের ওয়ান-শোল্ডার ড্রেস এবং কোমরে বাঁধা কালো বেল্টের এই কম্বিনেশনে মডার্ন ফিউশন লুকে ধরা দিয়েছেন তিনি। হাতে সোনালি ও ট্রান্সপারেন্ট মোটা ব্যাঙ্গল, খোলা চুল আর সফট গ্ল্যাম মেকআপ করেছেন সুন্দরী নীল স্যাটিনের স্লিপ ড্রেসে ফুটে উঠেছে গ্ল্যামারাস আবহ। কালো সানগ্লাস, খোলা ঢেউখেলানো চুল আর ব্যাকলেস ডিজাইনের এই ড্রেসে তাঁর লুকটি হয়ে উঠেছে একেবারেই অন্য রকম হালকা সোনালি এথনিক পোশাকের সঙ্গে ফিরোজা স্টোনের স্টেটমেন্ট দুলে নন্দিনী এখানে ভীষণ স্নিগ্ধ ও অপরূপা গোলাপি স্ট্রাইপড শার্ট এবং ডার্ক চেক মিনি স্কার্টের কম্বিনেশনে নন্দিনী এখানে মিষ্টি ও চিয়ারফুল লুকে সামনে এসেছেন। মাথায় স্কার্ফ ও কালো হিল জুতাও পরেছেন সঙ্গেকালো ক্রপ টপ ও ডেনিম শর্টসের এভারগ্রিন ক্যাজুয়াল কম্বিনেশনে দারুণ স্টাইলিশ লাগছে তাঁকে কালো লেসের হাই-স্লিট ম্যাক্সি ড্রেস এবং লেয়ার করা ব্লেজারের এই অল-ব্ল্যাক কম্বিনেশনে ধরা দিয়েছেন তিনি। গলায় ডায়মন্ড নেকলেস, পায়ে ডাবল স্ট্র্যাপের কালো মেরি জেন ফ্ল্যাট জুতা আর খোলা চুলে তাঁর এই আল্ট্রা-মডার্ন লুকটি এককথায় অনবদ্য অলিভ গ্রিন সিকুইন ও ফ্রিঞ্জ ডিজাইনের হল্টার-নেক ড্রেসে নন্দিনীর সাজে ফুটে উঠেছে ঝলমলে পার্টি আবহ। ভারী গয়না এড়িয়ে খোলা ঢেউখেলানো চুল ও সিম্পল সাজেই তিনি সুন্দর