আসিয়ান কাপে বাংলাদেশ, ফিফার চূড়ান্ত আমন্ত্রণ
· Prothom Alo

দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে ‘ফিফা আসিয়ান কাপ’। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর হতে যাওয়া এই টুর্নামেন্টের দুয়ার খুলেছে বাংলাদেশের জন্য।
Visit tr-sport.click for more information.
ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় তাদের জায়গায় বাংলাদেশকে চূড়ান্ত আমন্ত্রণ জানিয়েছে ফিফা। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী সভায় বিষয়টি অনুমোদনও পেয়েছে।
সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম বাবু ব্রিফিংয়ে বলেন, ‘ফিফার কাছ থেকে আমরা গত রাতে ইতিবাচক খবর পেয়েছি। সেটি হলো, আসিয়ান কাপে খেলার অনুমতি পেয়েছি আমরা। আমরা ফিফাকে এরই মধ্যে নিশ্চিত করেছি যে আসিয়ান কাপে খেলব।’
১৩ আগস্ট ভারত নাম প্রত্যাহার করার পরপরই ফিফা বাফুফের কাছে সেপ্টেম্বর উইন্ডোর পরিকল্পনা জানতে চাওয়ার পাশাপাশি আসিয়ান কাপে খেলার আগ্রহের বিষয়ে জানতে চেয়েছিল। বাফুফে ইতিবাচক সাড়া দেওয়ার পর গত রাতে তাদের কাছে আনুষ্ঠানিকভাবে ফিফার চূড়ান্ত আমন্ত্রণপত্র পৌঁছায়।
বাংলাদেশ ফুটবল দলফিফা আরব কাপের আদলে ‘ফিফা আসিয়ান কাপ’ আয়োজনের সিদ্ধান্ত হয় গত বছর, যা চলতি বছরের ফিফা কংগ্রেসে চূড়ান্ত অনুমোদন পায়। আসিয়ানভুক্ত ১১টি দেশের সঙ্গে চীন, ভারত ও হংকংকে টুর্নামেন্টটিতে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে চীন ও ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে ভারত নাম সরিয়ে নেয়। চীনের জায়গায় পাকিস্তানকে নেওয়া হয়েছে আগেই, আর এবার ভারতের জায়গায় সুযোগ পেল বাংলাদেশ।
ক্লাবকে বাফুফের চিঠি, পিছিয়ে যাচ্ছে ফুটবলের ঘরোয়া মৌসুমমোট ১৪টি দল অংশ নিলেও প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে দুটি ডিভিশনে। ৮টি দল নিয়ে প্রিমিয়ার ডিভিশন হবে ইন্দোনেশিয়ায় এবং ৬টি দল নিয়ে চ্যালেঞ্জ ডিভিশন হবে হংকংয়ে। বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছে প্রিমিয়ার ডিভিশনে, যেখানে ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। এই ডিভিশনের অন্য দলগুলো হলো থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান। দুটি গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি ফাইনালে মুখোমুখি হবে।
এবারের সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডো মোট ১৬ দিনের। লম্বা এই সময়ে বাফুফে ঘরের মাঠে চার জাতির টুর্নামেন্ট আয়োজন কিংবা কিরগিজস্তানে গিয়ে তিন জাতির টুর্নামেন্টে অংশ নেওয়ার পরিকল্পনা করছিল। শেষ পর্যন্ত দেশে টুর্নামেন্ট আয়োজন করতে হচ্ছে না, যেতে হচ্ছে না কিরগিজস্তানেও, আসিয়ান কাপেই খেলার সুযোগ পেল বাংলাদেশ।
সালাহর বিকল্প থেকে সুলিভানের ভবিষ্যৎ, ফুটবল বদলে দিচ্ছে এআই