চীনে চাকরির বাজারে মন্দা, তরুণদের বেকারত্ব বেড়ে ১৭.৯%, কঠিন প্রতিযোগিতায় মাস্টার্স ডিগ্রিধারীরা
· Prothom Alo

চীনে তরুণদের বেকারত্বের হার গত জুলাইয়ে বেড়ে ১৭ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে। এ সময়ে রেকর্ডসংখ্যক বিশ্ববিদ্যালয় স্নাতক চাকরির বাজারে প্রবেশ করায় কর্মসংস্থানের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
Visit moryak.biz for more information.
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর গত বুধবার (১৯ আগস্ট ২০২৬) প্রকাশিত তথ্য অনুযায়ী, শিক্ষার্থী বাদ দিয়ে ১৬ থেকে ২৪ বছর বয়সী তরুণদের বেকারত্বের হার জুনের ১৪ দশমিক ৯ শতাংশ থেকে জুলাইয়ে বেড়েছে ৩ শতাংশীয় পয়েন্ট। এর আগে টানা তিন মাস এই হার কমেছিল।
গত বছরের জুলাইয়ে তরুণদের বেকারত্বের হার ছিল ১৭ দশমিক ৮ শতাংশ। এরপর আগস্টে তা বেড়ে ১৮ দশমিক ৯ শতাংশে পৌঁছায়, যা ২০২৩ সালের ডিসেম্বরে শিক্ষার্থীদের বাদ দিয়ে নতুন পদ্ধতিতে হিসাব শুরুর পর সর্বোচ্চ।
চাকরি ছেড়ে টিকটক: সামাজিক মাধ্যম কি সত্যিই ক্যারিয়ারে নতুন পথ?ধীর অর্থনীতিতে বাড়ছে কর্মসংস্থানের চাপ
এবারের ঊর্ধ্বমুখী প্রবণতার সঙ্গে চীনের আরেকটি রেকর্ড গ্র্যাজুয়েশন মৌসুমেরও সম্পর্ক রয়েছে। চলতি গ্রীষ্মে আনুমানিক ১ কোটি ২৭ লাখ বিশ্ববিদ্যালয় স্নাতক চাকরির বাজারে প্রবেশ করেছেন, যা গত বছরের তুলনায় প্রায় ৪ শতাংশ বেশি।
অনেক প্রতিষ্ঠান কর্মীসংখ্যা কমাচ্ছে কিংবা নতুন নিয়োগ স্থগিত করছে। ফলে নতুন স্নাতকদের জন্য প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে।
স্নাতকদের নিয়োগে সরকারি উদ্যোগ
তরুণদের কর্মসংস্থান বাড়াতে চীনা সরকার সাম্প্রতিক বছরগুলোয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে স্নাতকদের নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানকে ভর্তুকি দেওয়া এবং রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে উৎসাহিত করার মতো উদ্যোগ রয়েছে।
একই সঙ্গে স্নাতকদের জন্য নতুন পদ তৈরি এবং তাদের নিয়োগে কোম্পানি ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভিকি ঝাও, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ারউইক মাস্টার্স করা শিক্ষার্থী চাকরির ক্ষেত্রে যোগ্যতার মানদণ্ড উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রাথমিক পর্যায়ের চাকরিতেও মাস্টার্স ডিগ্রিধারীরা আবেদন করছেনচাকরির বদলে উচ্চশিক্ষার পথে অনেকে
চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতার কারণে অনেক স্নাতক উচ্চশিক্ষায় যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। এতে কেউ কেউ চাকরির বাজারে প্রবেশের সময় পিছিয়ে দিচ্ছেন, আবার অনেকে সরকারি চাকরির দিকে ঝুঁকছেন। চীনে সরকারি চাকরিকে তুলনামূলক স্থিতিশীল কর্মসংস্থান হিসেবে দেখা হয়।
২২ বছর বয়সী ক্লেয়ার ওয়াং জিলিন জিয়ানঝু বিশ্ববিদ্যালয় থেকে প্রোডাক্ট ডিজাইনে স্নাতক করেছেন। তিনি এখন বিদেশে মাস্টার্স করার প্রস্তুতি নিচ্ছেন। ওয়াং জানান, দেশীয় বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের নিয়োগের শর্ত পর্যালোচনা করে তিনি দেখেছেন, অধিকাংশ প্রতিষ্ঠানই মাস্টার্স ডিগ্রি চায়। ফলে স্নাতক ডিগ্রি নিয়ে তাঁর মতো প্রার্থীরা শুরুতেই প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যাচ্ছেন।
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের অংশ হিসেবে ১৩-১৬ গ্রেডে নিয়োগে উদ্যোগ মন্ত্রণালয়েরমাস্টার্স ডিগ্রিধারীদেরও কঠিন প্রতিযোগিতা
বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়া স্নাতকেরাও একই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ারউইক থেকে ই-কমার্স ম্যানেজমেন্টে মাস্টার্স করা ২৪ বছর বয়সী ভিকি ঝাও বলেন, চাকরির ক্ষেত্রে যোগ্যতার মানদণ্ড উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এমনকি প্রাথমিক পর্যায়ের চাকরিতেও শীর্ষস্থানীয় চীনা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ডিগ্রিধারীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানান তিনি।
সরকারিভাবে ব্রুনাইয়ে চাকরির সুযোগ, পদ ১৭২সামগ্রিক বেকারত্বও বেড়েছে
এদিকে ২৫ থেকে ২৯ বছর বয়সী, শিক্ষার্থী বাদে, তরুণদের বেকারত্বের হার জুলাইয়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ২ শতাংশে। জুনে এই হার ছিল ৭ দশমিক ১ শতাংশ।
চীনের সামগ্রিক শহুরে বেকারত্বের হারও জুলাইয়ে বেড়ে ৫ দশমিক ২ শতাংশ হয়েছে। জুনে এই হার ছিল ৫ শতাংশ।
জাপান–আইএমএফ স্কলারশিপ, ৬ শর্তে আবেদনের সুযোগ বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তাদের