যন্ত্রের অতিরিক্ত ব্যবহারও মাদকাসক্তির মতো ভয়ংকর আসক্তি
· Prothom Alo

প্রথম আলো ট্রাস্ট ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্যদ মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালার আয়োজন করে। ২০২৩ সালের ২ ডিসেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়েছিল। কর্মশালায় পরামর্শ দেন ময়মনসিংহ মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সজীব আবেদীন এবং ঢাকা সিটি হাসপাতাল লিমিটেডের সাইকোথেরাপিস্ট কনসালট্যান্ট মাহমুদা মহসিনা বুশরা। উক্ত কর্মশালা থেকে মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি পরামর্শ তুলে ধরা হলো।
সভায় মানসিক স্বাস্থ্য ও মনের যত্নের বিষয়ে ডা. সজীব আবেদীন বলেন, ‘মাদকাসক্তির মতো ইন্টারনেট ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের অতিরিক্ত ব্যবহারও মানুষের মধ্যে একধরনের মারাত্মক আসক্তিতে পরিণত হয়েছে। যন্ত্রের অতিরিক্ত ব্যবহারের ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং অনেকেই বিভিন্ন মানসিক রোগে আক্রান্ত হচ্ছেন।’
Visit orlando-books.blog for more information.
তিনি আরও উল্লেখ করেন, দেশের বিশাল জনসংখ্যার তুলনায় মানসিক স্বাস্থ্যসেবা এখনো অত্যন্ত অপ্রতুল। এই সংকট মোকাবিলায় তিনি ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানসিক স্বাস্থ্য খাতে সরকারি বাজেট ও রাষ্ট্রের নজরদারি বাড়ানোর ওপর জোর দেন।