প্রতারণা ঠেকাতে নতুন নিরাপত্তাসুবিধা চালু করল হোয়াটসঅ্যাপ

· Prothom Alo

অনলাইনে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। প্রতারকেরা কখনো সরকারি কর্মকর্তা, কখনো কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি, আবার কখনো পরিচিত ব্যক্তির পরিচয় ব্যবহার করে মানুষের ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাই ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার করতে দুটি নতুন সুবিধা যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এর ফলে অচেনা নম্বর থেকে ফোন করা ব্যক্তি বা অ্যাকাউন্ট সম্পর্কে বাড়তি তথ্য জানার পাশাপাশি বিদ্যমান ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ সুবিধায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন নিরাপত্তাসুবিধা যুক্ত করার ফলে অ্যান্ড্রয়েড ফোনে অচেনা নম্বর থেকে আসা ফোনকলের ক্ষেত্রে আগের তুলনায় বাড়তি তথ্য দেখাবে হোয়াটসঅ্যাপ। ফলে নম্বরটি অন্য কোনো দেশের কি না এবং কলদাতা ও ব্যবহারকারী একই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন কি না, তা জানা যাবে। প্রতারকদের কাছ থেকে ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতেই সুবিধাটি চালু করা হয়েছে। প্রতারকেরা প্রায়ই জরুরি পরিস্থিতির কথা বলে মানুষকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করেন। কলদাতা সম্পর্কে আগে থেকে কিছু তথ্য জানা থাকলে ব্যবহারকারীরা আরও সতর্ক হতে পারবেন।

Visit sportbet.rodeo for more information.

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে এই ৭ কারণে

‘টু-স্টেপ ভেরিফিকেশন’ সুবিধায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা যুক্তের ফলে কেউ ব্যবহারকারীদের ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) জেনে গেলেও অ্যাকাউন্টে অননুমোদিতভাবে প্রবেশ করা কঠিন হবে। এত দিন ছয় সংখ্যার ভেরিফিকেশন পিন ব্যবহার করা হলেও এখন অক্ষর ও সংখ্যার সমন্বয়ে পাসওয়ার্ড তৈরি করা যাবে। ফলে অনুমান করে পিন বা পাসওয়ার্ডের তথ্য জানা কঠিন হবে। শুধু তা–ই নয়, একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একাধিক ‘পাসকি’ যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা। ফলে অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিরাপত্তা আগের তুলনায় বাড়বে।

হোয়াটসঅ্যাপের মুছে যাওয়া বার্তা ও ছবি ফেরত আনবেন যেভাবে

প্রসঙ্গত, সাম্প্রতিক মাসগুলোতে হোয়াটসঅ্যাপে একের পর এক নতুন সুবিধা যুক্ত হয়েছে। গত জুনে ‘ইউজারনেম’ সুবিধা চালু করে অ্যাপটি। এর মাধ্যমে ফোন নম্বর প্রকাশ না করেই অন্যদের সঙ্গে হোয়াটসঅ্যাপ প্রোফাইল শেয়ার করা যায়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে বার্তা এলে যা করবেন

Read full story at source