কেরানীগঞ্জে র‍্যাবের সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত

· Prothom Alo

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত র‌্যাব-১০-এর প্রধান কার্যালয়ে গতকাল শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠানসহ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন আয়োজন চলছিল। ব্যাটালিয়নের পরিবারের সদস্যরাও এতে আমন্ত্রিত ছিলেন। কিন্তু বিকেলে অনুষ্ঠান শুরু হওয়ার আগে হঠাৎ জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আর হচ্ছে না। কী কারণে অনুষ্ঠান স্থগিত করা হলো, তা নিশ্চিত করে জানানো হয়নি।

Visit umafrika.club for more information.

শনিবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তাঁরও দাওয়াত ছিল। কিন্তু বিকেলে র‍্যাব-১০-এর কার্যালয় থেকে অনুষ্ঠান স্থগিত হওয়ার কথা জানানো হয়। অনুষ্ঠান স্থগিত হওয়ার কারণ তিনি জানেন না বলে জানান।

তবে র‍্যাব সদর দপ্তরের একটি সূত্র জানায়, ওপরের নির্দেশে ওই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ লাইনসে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় গত বৃহস্পতিবার সংসদে সরকারের সমালোচনা করে বক্তব্য দেন একজন সংসদ সদস্য। ওই বক্তব্যের প্রতিবাদে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় একটি মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এর জের ধরে কেরানীগঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান স্থগিত করা হয়।

স্থানীয় সূত্র জানায়, র‍্যাবের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন নিয়ে কেরানীগঞ্জে বিভিন্ন মহলে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। এ পরিস্থিতিতে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করা হয়ে থাকতে পারে।

Read full story at source