নির্জন বাড়িতে ১০ ঘোড়া কারা জবাই করল

· Prothom Alo

টাঙ্গাইলের বাসাইলে একটি পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে জবাইকৃত তিনটি ঘোড়া ও সাতটি ঘোড়ার মাথা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় পরিত্যক্ত একটি বাড়িতে এ ঘটনা ঘটে। রাতের কোনো এক সময় ১০টি ঘোড়া জবাই করা হয়। দুর্বৃত্তরা সাতটি ঘোড়ার মাংস নিতে পারলেও জবাই করা তিনটি ঘোড়ার মাংস নিতে পারেনি। পরে খবর পেয়ে পুলিশ ও পৌর কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে।

Visit orlando-books.blog for more information.

আবদুর রাজ্জাক, পৌর নির্বাহী কর্মকর্তা, বাসাইল পৌরসভাতিনটি জবাইকৃত ঘোড়া, সাতটি ঘোড়ার মাথা, হাড়, চামড়া ও নাড়িভুঁড়ি সেখান থেকে এনে অন্যত্র পুঁতে রাখা হয়েছে। আর ঘটনাস্থল পরিষ্কার করা হয়েছে।

বাসাইল পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, তিনটি জবাইকৃত ঘোড়া, সাতটি ঘোড়ার মাথা, হাড়, চামড়া ও নাড়িভুঁড়ি সেখান থেকে এনে অন্যত্র পুঁতে রাখা হয়েছে। আর ঘটনাস্থল পরিষ্কার করা হয়েছে।

স্থানীয় লোকজনের ভাষ্য, বাসাইল বা আশপাশের এলাকায় খুব বেশি ঘোড়া লালনপালন করা হয় না। অন্য কোথাও থেকে ঘোড়াগুলো এনে নির্জন পরিত্যক্ত বাড়িটিতে জবাই করা হয়েছে।

ঘটনাস্থল থেকে মফিজ মিয়া নামের একজন বলেন, ‘বিষয়টি জানতে পেরে দেখতে এসেছি। এখানে ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। এর মধ্যে সাতটির মাংস নিয়ে গেছে আর তিনটি রেখে গেছে। তারা হয়তো কোনো হোটেলে বিক্রির উদ্দেশ্যে নিয়ে গেছে। এর আগেও উপজেলার নাইকানীবাড়ী ও গাজীর ভাঙ্গা এলাকায় ঘোড়া মাথা, হাড়, চামড়া ও নাড়িভুঁড়ি ফেলে গিয়েছিল।’

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবিরের ধারণা, দিবাগত রাত একটা থেকে চারটার মধ্যে ঘোড়াগুলো জবাই করা হয়েছে। ভোর হয়ে যাওয়ায় সাতটি ঘোড়ার মাংস নিয়ে তিনটি জবাইকৃত ঘোড়া ফেলে রেখে চলে গেছে। ওই বাড়িতে কেউ থাকে না। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Read full story at source