মিস ওয়ার্ল্ডের যে ক্যাটাগরিতে বিজয়ী হয়ে সামানজার সাঈদ আশার আলো জ্বালিয়েছেন
· Prothom Alo
৭৫ বছরের পুরোনো মিস ওয়ার্ল্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামানজার সাঈদ। ১১১টি দেশের প্রতিযোগী অংশ নিয়েছেন ভিয়েতনামে অনুষ্ঠিত এবারের আসরে। প্রায় এক মাসের এই যাত্রা শেষ হবে ৫ সেপ্টেম্বর। সেদিন জানা যাবে কে জিতছেন এবারের মুকুট। তার আগে বাংলাদেশের সুন্দরী সামানজার সাঈদ একটি ইভেন্টে জয়ী হয়ে আশার আলো জ্বালিয়েছেন। দেখে নেওয়া যাক আন্তর্জাতিক আসরে সামানজারের সেই যাত্রা।
Visit syntagm.co.za for more information.
বিশ্বসুন্দরীর মঞ্চে ১১১ জন প্রতিযোগীকে চারটি জোনে ভাগ করে সেরা চল্লিশের বিচারকাজ করা হচ্ছে। বাংলাদেশের প্রতিযোগী সামানজার সাঈদ আছেন ‘এশিয়া অ্যান্ড ওশেনিয়া’ জোনে। আর এই বিভাগ থেকেই দুই দিন আগে ভালো খবর মিলেছে সামানজারেরসামানজার সাঈদের প্রকল্প নির্বাচিত হয়েছে ‘বিউটি উইথ আ পারপাস’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে এশিয়া অ্যান্ড ওশেনিয়া জোনে সামানজার সেরা ছয়ে আছেন। আর ১১১ জনের মধ্যে আছেন সেরা ২৪–এ। ছবিতে সামানজারের সঙ্গে আছেন মিস মিয়ানমার, মিস শ্রীলঙ্কা ও মিস ইন্দোনেশিয়াসামানজার সাঈদের ‘বিউটি উইথ আ পারপাস’ প্রকল্পটির নাম ‘হাইজিন ফর হেলথ বাংলাদেশ’। ফলাফল ঘোষণার দিন এমন লুকে ছিলেন সামানজার। পোশাকটি ‘মাইয়া ঢাকা’ ব্র্যান্ডেরমিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের বর্তমান চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুলিয়া মর্লির সঙ্গে সামানজার সাঈদএর আগে সামানজার সাঈদ শেষে করেছেন ক্লোজ ডোর ইন্টারভিউ সেশন। সেদিন এমন লুকেই বিচারকদের মুখোমুখি হয়েছিলেন। সেদিন তিনি কেমন করেছেন, সেই তথ্য অবশ্য এখনো জানা যায়নি১১১ জন প্রতিযোগীর মধ্য থেকে প্রথমে সেরা ৪০ জনকে বাছাই করা হবে। চারটি গ্রুপ থেকে মোট ১০ জন করে সেখানে উঠে আসবেন। এই ১০ জনকে বাছাই করা হবে বিউটি উইথ আ পারপাস, মাল্টিমিডিয়া, হেড টু হেড, টপ মডেল, পিপলস চয়েজ ও বিচারকদের পছন্দের ভিত্তিতেওয়ার্ল্ড ডিজাইনার রাউন্ডে সামানজার পরেছিলেন এই অপরাজিতা ফুলে অনুপ্রাণিত গাউননকশিকাঁথা ও শিল্পাচার্জ জয়নুল আবেদিনের শিল্পকর্মের নকশা আছে সামানজার সাঈদের এই গাউনেঅদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থর নতুন প্রথম বাড়ির অন্দরটা ঘুরে আসুনএয়ারপোর্ট লুকে সামানজার সাঈদ। নহা তরাং সিটিতে অনুষ্ঠিত হবে ফাইনাল রাউন্ড। কয়েক দিন আগে সেই শহরে আসার পথে বিমানবন্দরে তোলামিস ওয়ার্ল্ড টপ মডেল রাউন্ড ও ভিয়েতনাম বিউটি ফ্যাশন ফেস্টের রানওয়েতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সামানজার সাঈদমিস ওয়ার্ল্ডের মঞ্চে সামানজার এদিন পরেছিলেন ভিয়েতনামের নামকরা এক ডিজাইনারের সিক্যুইনের নকশা করা পোশাক বিশ্বসুন্দরীর মঞ্চে সামানজারকে প্রথম সপ্তাহে যত পোশাকে দেখা গেল