উদ্যোক্তা তৈরির উদ্যোগে চাই সঠিক নির্বাচন ও জবাবদিহি

· Prothom Alo

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোক্তা তৈরি ও তাঁদের বিকশিত করার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে এই উদ্যোগের টেকসই সাফল্য নিশ্চিত করতে শুধু অর্থায়ন যথেষ্ট নয়; এর জন্য তিনটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।

১. সঠিক নির্বাচন: উদীয়মান উদ্যোক্তাদের স্বচ্ছ ও সুশাসনভিত্তিক প্রক্রিয়ায় নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে শুধু ব্যবসার ধারণা নয়, উদ্যোক্তার সততা, সক্ষমতা, ব্যবসায়িক সম্ভাবনা ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনাও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

Visit asg-reflektory.pl for more information.

২. নিবিড় প্রশিক্ষণ: নির্বাচিত উদ্যোক্তাদের মৌলিক হিসাবরক্ষণ, আর্থিক ব্যবস্থাপনা, সুশাসন ও ব্যবসা পরিচালনার পাশাপাশি বাজার বিশ্লেষণ, ব্যবসায়িক পরিকল্পনা, প্রয়োজনীয় ডিজিটাল ও ব্যবস্থাপনাগত দক্ষতার ওপর বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দিতে হবে।

৩. ধাপে ধাপে অর্থায়ন: নির্ধারিত মাইলফলক অর্জন, কর্মদক্ষতা এবং অর্থ ব্যবহারের শৃঙ্খলার সঙ্গে অর্থায়ন যুক্ত করা উচিত। একবারে পুরো অর্থ না দিয়ে ধাপে ধাপে অর্থ ছাড় করা হলে উদ্যোক্তার জবাবদিহি বাড়বে। অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করা সহজ হবে।

আমার বিশ্বাস, সুশাসনভিত্তিক নির্বাচন, দক্ষতা উন্নয়ন ও কর্মদক্ষতার সঙ্গে সংযুক্ত করে অর্থায়নের সমন্বয় করা গেলে এই উদ্যোগের প্রভাব বাড়বে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি তাঁদের টেকসই ব্যবসা গড়ে তোলার সক্ষমতাও তৈরি হবে।

তারেক রেফাত উল্লাহ খান, ব্যবস্থাপনা পরিচালক, ব্র্যাক ব্যাংক

Read full story at source