আবারও বাতিল হলো বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

· Prothom Alo

দেশের সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এই নির্দেশনা এরই মধ্যে বেসিসের প্রশাসক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনের কাছে পাঠানো হয়েছে। ফলে গত ৩০ জুন ঘোষিত তফসিল অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর বেসিস নির্বাচন হচ্ছে না।

চিঠিতে বলা হয়েছে, বেসিসের ২০২৬–২০২৮ মেয়াদি পরিচালনা পর্ষদ নির্বাচন উপলক্ষে গত ৩০ জুন ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল করা হয়েছে। বেসিসের আসন্ন নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যে নতুন সদস্য অন্তর্ভুক্তিকরণ এবং সদস্য তালিকা যথাযথভাবে যাচাই ও হালনাগাদ করা প্রয়োজন। মন্ত্রণালয়ের পরামর্শক্রমে বেসিসের সদস্যদের সমন্বয়ে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন করে অবিলম্বে নির্বাচন কার্যক্রম সম্পন্ন করারও নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

Visit betsport.cv for more information.

প্রসঙ্গত, গত ২৭ জুন নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে হয়নি বেসিসের ২০২৬–২০২৮ মেয়াদি দ্বিবার্ষিক নির্বাচন। এরপর নির্বাচনের পুনঃ তফসিল ও আচরণবিধি ঘোষণা করে সংগঠনটি। সর্বশেষ তফসিল অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় বেসিস নির্বাচনে প্রাথমিকভাবে ১১টি পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গত ২৯ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকাও প্রকাশ করেছিল বেসিস নির্বাচন বোর্ড।

Read full story at source