নোরা ফাতেহির ফ্যাশন বিস্ফোরণ: নটেড শার্ট আর স্লিট স্কার্টে 'নাইন্টিজ গার্ল' লুক

· Prothom Alo

নাইন্টিজ থিমে নিজেকে সাজানোর কথা ছিল নোরা ফাতেহির। এরপর যা দেখা গেল তাকে ফ্যাশন বিস্ফোরণ ছাড়া আর কিছু বলা যায় না। নটেড শার্ট আর স্লিট স্কার্টে এই গ্লোবাল ফ্যাশন আইকনের 'নাইন্টিজ গার্ল' লুক সত্যিই অবাক করা। নব্বই দশকের সাজে তো অনেকেই দেখা দেন। আর সেই সময়ে আবেদনময় লুকে এরকম বোতাম দেওয়া ডেনিম পেন্সিল স্কার্ট আর নটেড সিম্পল সাদা শার্টের ছিল আলাদা কদর। সেই ক্ল্যাসিক ফ্যাশন মোমেন্টকেই নিজস্ব টাচ দিয়েছেন নোরা এখানে। ওউন করেছেন দাপটের সঙ্গে। বিটিএস রিলে দেখা যাচ্ছে এর পেছনের এফোর্ট। জিকিউ সাময়িকীর 'বেস্ট ড্রেসড নাইট' লুকের জন্যই এই মহা আয়োজন।

নিজেকে নাইন্টিজ গার্ল লুকে সাজাচ্ছেন নোরা ফাতেহি
View this post on Instagram

A post shared by Nora Fatehi (@norafatehi)

Visit playerbros.org for more information.

পুরো সিলুয়েটে নাইন্টিজ থিম সুস্পষ্টজিকিউ-এর এই থিমেই তৈরি হয়েছে নোরার লুক বেছে নেওয়া হয়েছে ক্ল্যাসিক নটেড সাদা শার্ট আর ডেনিমের স্লিট বাটনড পেন্সিল স্কার্ট হুবহু সেই স্কেচের মতোই লাগছেন নোরা এই লুকে তাঁর পারফেক্ট ফিগারে শেষ মুহূর্তের অ্যাক্সেসরিজ অ্যাডজাস্টমেন্ট ফ্যাশন বিস্ফোরণ একেই বলে। সাদা নটেড শার্টের হাতা গোটানো। ডিপ নেকে আবেদন ছড়াচ্ছেন নোরা।অ্যান্টিক ফিনিশের টপ আর কয়েক ধরনের রেট্রো নেকপিস পরেছেন নোরা নাইন্টিজ থিমের সঙ্গে মিল রেখে। সঙ্গে আছে আংটি আর মেসি আপডু। কিছুটা লো রাইজ স্টাইলের স্কার্টে তামাটে শো বোতাম। স্লিট শুরু হয়েছে বেশ হাই থেকে। নাইন্টিজ লুকে পূর্ণতা এসেছে কালো পয়েন্টেড পাম্পসে।

ছবি: ইন্সটাগ্রাম

Read full story at source