বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

· Prothom Alo

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চুক্তিতে স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা

ক্রেডিট কার্ড গ্রাহকদের বিশেষ সুরক্ষা দেওয়ার লক্ষ্যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে (মৃত্যু, পঙ্গুত্ব কিংবা গুরুতর অসুস্থতা) বেঙ্গল ক্রেডিট কার্ড হোল্ডারদের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে ‘ক্রেডিট শিল্ড’ সুবিধা।

Visit turconews.click for more information.

গতকাল সোমবার রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি হয়। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেন এবং বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এম মনিরুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, ‘বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক সর্বদা উন্নত গ্রাহকসেবা নিশ্চিতকরণে গুরুত্ব দিয়ে আসছে। আধুনিক বিশ্বের সঙ্গে মিল রেখে ভবিষ্যতেও গ্রাহকদের জন্য আমরা আরও নতুন নতুন সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ।’

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেন বলেন, ‘ক্রেডিট শিল্ডের মাধ্যমে আমাদের গ্রাহকদের অনাকাঙ্ক্ষিত আর্থিক ঝুঁকি থেকে সুরক্ষা দিয়ে আমরা নিরাপদ ও দায়িত্বশীল ব্যাংকিং নিশ্চিত করতে চাই।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান মো. আমিন হেলালীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Read full story at source