পুঁটি মাছের কেবাং বানাবেন যেভাবে, রেসিপি দেখুন
· Prothom Alo
বাজারে এখন বিলের মাছ পাওয়া যাচ্ছে। নানাভাবে রান্না করা যায়। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম
পুঁটি মাছের কেবাংউপকরণ
Visit h-doctor.club for more information.
পুঁটি মাছ বা যেকোনো ছোট মাছ: ৪০০ গ্রাম
পেঁয়াজকুচি: ২ টেবিল চামচ
কাঁচা মরিচবাটা বা থেঁতলে নেওয়া: ১ টেবিল চামচ
কাঁচা হলুদবাটা: ১ চা-চামচ
লবণ: স্বাদমতো
টমেটোকুচি: ২ টেবিল চামচ
ধনেপাতাকুচি: ২ টেবিল চামচ
কলাপাতা: ১টি
প্রণালি
পুঁটি মাছ পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাছের সঙ্গে বাকি সব উপকরণ মেখে নিন। কলাপাতায় মাছ মুড়িয়ে প্যানে দিয়ে ঢেকে দিন। মৃদু আঁচে রাখুন। ১৫-২০ মিনিট পর মাছ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। কলাপাতা থেকে বের করে ভাতের সঙ্গে পরিবেশন করুন।
চিংড়ির পুর দিয়ে বানাতে পারেন মোমো, দেখুন রেসিপি