সন্তানকে নিয়ে মা–বাবা ছিলেন মোটরসাইকেলে, ধাক্কায় ছিটকে পড়ে ২ বছরের ছেলের মৃত্যু
· Prothom Alo

স্ত্রী, ছেলে ও ভাতিজাকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন রাকিবুল ইসলাম। গতকাল মঙ্গলবার সকালে সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সেই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে তাঁর দুই বছরের ছেলে আবদুল্লাহ নিহত হয়। বাকি তিনজন আহত হয়েছেন।
আবদুল্লাহ পরিবারের সঙ্গে নগরের খাসদবীর এলাকায় থাকত। শিশুটির বাবা রাকিবুল ইসলামের সহকর্মী আশিকুর রহমান খান প্রথম আলোকে বলেন, ২০১৯ সালে বিয়ে করেন রাকিবুল। বিয়ের প্রায় ছয় বছর পর আবদুল্লাহর জন্ম হয়।
Visit catcross.org for more information.
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল সকালে পরিবারের চারজন মোটরসাইকেলে বন্দরবাজারের দিকে যাচ্ছিলেন। জিন্দাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে উল্টো পথে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটির সামনের অংশ থেকে ছিটকে রাস্তায় পড়ে আবদুল্লাহ।
খান মুহাম্মদ মাইনুল জাকির, সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্ঘটনার পর সিএনজিচালিত অটোরিকশাটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।স্থানীয় লোকজন চারজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর সিএনজিচালিত অটোরিকশাটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।