পল্লী উন্নয়ন বোর্ড নেবে ৮৫ জন, আবেদন ফি ১০০, কর্মস্থল চট্টগ্রাম-কক্সবাজার-কুমিল্লা
· Prothom Alo
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির পল্লী জীবিকায়ন কর্মসূচি পরিচালনার জন্য তিন পদে মোট ৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের জন্য আবেদনের সুযোগ আগামী ৮ অক্টোবর। তাই নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন তাঁরা। চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনের সুযোগ পাবেন।
Visit betsport.cv for more information.
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
পদের নাম: হিসাবরক্ষক, মাঠ সংগঠক ও অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর।
পদসংখ্যা: হিসাবরক্ষক ১৭ পদ, মাঠ সংগঠক ৬৭ পদ ও অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর ১ পদ।
দায়িত্বে নতুন পিএসসি প্রধান, ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরুআবেদন শুরু: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯টা থেকে।
আবেদনের শেষ তারিখ: ৮ অক্টোবর ২০২৬, বিকেল চারটা পর্যন্ত।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা।
আবেদনের বয়স: ৮ অক্টোবর ২০২৬ তারিখে ১৮–৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন পাঠানোর ঠিকানা
যুগ্ম পরিচালক, বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ, নাসিরাবাদ প্রপার্টিজ লিমিটেড, রোড নম্বর–০৯, বাড়ি–১৩৪, ফ্ল্যাট– এ৪, খুলশী, চট্টগ্রাম। আবেদনপত্র সরকারি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের ওপর অবশ্যই পদের নাম ও মুঠোফোন নম্বর উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ইয়েস প্রোগ্রাম, বাংলাদেশের মাধ্যমিক শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগআবেদন ফি
যুগ্ম পরিচালক, বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ শিরোনামে অগ্রণী ব্যাংক খুলশী শাখা, চট্টগ্রামের অনুকূলে ১০০ টাকার ব্যাংক ড্রাফট/এমআইসিআর পে–অর্ডার পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রসিদ অবশ্যই পাঠাতে হবে।
*চাকরির বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন
এআই যখন সবার সিভি নিখুঁত করে, তখন আলাদা হবেন কীভাবে