ভাষাসংগ্রামী আহমদ রফিকের সাহিত্যচর্চা নিয়ে উচ্চতর গবেষণার আহ্বান

· Prothom Alo

ভাষাসংগ্রামী আহমদ রফিকের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানীর কামাল সরণিতে পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের সম্মেলনকক্ষে এই অনুষ্ঠান হয়।

Visit saltysenoritaaz.com for more information.

আলোচকেরা বলেন, ভাষা আন্দোলনে আহমদ রফিকের আত্মত্যাগ, ভাষা আন্দোলনের সঠিক ইতিহাসচর্চায় তাঁর নিরলস প্রচেষ্টা, রবীন্দ্রসাহিত্য গবেষণা ও চর্চায় অবদানের জন্য তিনি অমর হয়ে থাকবেন।

আলোচকেরা আরও বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি আহমদ রফিকের কর্মজীবন ও তাঁর রচিত গ্রন্থ নিয়ে চর্চা ও গবেষণার উদ্যোগ নেয়, তবে নতুন প্রজন্মের কাছে তাঁর চিন্তা ও সাহিত্যচর্চার বিচিত্র দিক তুলে ধরা সম্ভব হবে। তাই বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় আহমদ রফিকের অবদান নিয়ে উচ্চতর গবেষণার উদ্যোগ গ্রহণের জন্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি তাঁরা আহ্বান জানান।

আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের চেয়ারম্যান এ এস এ মূইজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশনের সভাপতি কবি ও চিকিৎসক মুনীর সিরাজ।

অতিথিরা আহমদ রফিকের দীর্ঘ ও কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। স্মৃতিচারণা করেন ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য নজরুল ইসলাম, মাহমুদ হাশিম, ইশরাত রহমান নাদিয়া, রাসেল সরদার প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানপর্বে আহমদ রফিকের কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী হাসান সালেহ জয়, রবীন্দ্রসংগীত পরিবেশন করেন নটর ডেম কলেজের শিক্ষক ও ছায়ানটের শিল্পী মঞ্জুয়ারা রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল সাদী।

Read full story at source