‘ধন্যবাদ মুখোশ পরা কুৎসিত মনের মানুষগুলোকে চিনতে শিখিয়ে দেওয়ার জন্য, লিখলেন সালমা

· Prothom Alo

বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতা ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।
অভিনেতা টনি ডায়েস যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি পর্তুগাল ঘুরতে গিয়েছেন। সেখানে থেকে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ফারো ঘুরতে এসে বুঝলাম, একটা শহরের সৌন্দর্য শুধু তার রাস্তা বা দালানে নয়, লুকিয়ে থাকে তার সংস্কৃতি আর মানুষের আনন্দে। দারুণ সব সি–ফুড, লাইভ মিউজিক আর উৎসবের আমেজে মনটা এক নিমেষেই ভরে গেল!’নিয়মিত ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেত্রী সাদিয়া আয়মানকে। এবার তিনি শাড়িতে ছবি পোস্ট করে লিখেছেন, ‘কারণ সামান্য ঝলমলে আভা, ঝলক থাকলে সবকিছুই লাগে, আরও সুন্দর লাগে।’অভিনেত্রীর দুই যমজ মেয়ে এখন মালয়েশিয়ায় পড়াশোনা করছেন। মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছেন অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। মেয়ে রোদেলা সুভাষিনী টাপুরের ফ্রেমবন্দী করা ছবিটি পোস্ট করে মেয়ের কথা মজা করে ছন্দা লিখেছেন, ‘আম্মা ছবি তুলতে তুলতে টায়ার্ড হলাম! এবার একটু দম নেই।’ছবিটি পোস্ট করে আশনা হাবিব ভাবনা লিখেছেন, ‘আমার মেরুদণ্ড সব সময় সোজা, অনমনীয়। আমি কখনোই কারো সামনে মাথা নত করিনি, আর কখনো করবও না। অহংকার থেকে নয়; বরং আত্মসম্মানবোধ থেকে। আমার ভেতরের এই অবিচল দৃঢ়তাই আমার সবচেয়ে বড় শক্তি।’‘প্রিয় মানুষদের সামনে গান করতে পেরে আনন্দিত হয়েছি’ক্যারিয়ার নিয়ে খুশি হলেও ব্যক্তিগত জীবনের নানা বিরূপ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন সালমা। এবার তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমার সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মুখোশ পরা কুৎসিত মনের মানুষগুলোকে চিনতে শিখিয়ে দেওয়ার জন্য।’

Visit casino-promo.biz for more information.

Read full story at source