শখের ছাদবাগানে এখন লাখ টাকার ব্যবসা
· Prothom Alo
রাজশাহীর একটি তিনতলা বাড়ির ছাদ। সেখানে সারি সারি টব, বাহারি ফুল, বনসাই, ক্যাকটাস, অর্কিড, সাকুলেন্ট, অ্যাডেনিয়াম—কী নেই সেখানে! ছাদ ছাড়িয়ে এখন বাড়ির সীমানা ছড়িয়ে পড়ছে এই বাগান। এই বাগানের মালিক শারমিন আক্তার। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ-এমবিএ করেছেন তিনি। তাঁর স্বামী জাহাঙ্গীর আলম পেশায় ব্যাংকার। দুজনের মিলিত শখ এখন ব্যবসায় রূপ নিয়েছে। শারমিন জানান, মাসে গড়ে লাখ টাকার বেশি বিক্রি হয়। কোনো কোনো মাসে বিক্রি হয় তিন লাখ টাকা পর্যন্ত।
Visit rouesnews.click for more information.