ফাইনালে কচ্ছপতলী আলোর পাঠশালা বালিকা কাবাডি দল

· Prothom Alo

আজ বান্দরবান সদর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’- এর সেমিফাইনালে দুর্দান্ত জয় তুলে নিয়েছে কচ্ছপতলী আলোর পাঠশালা বালিকা কাবাডি দল। সেমিফাইনালে রুমা উপজেলা থেকে অংশগ্রহণকারী শক্তিশালী রুমা সরকারি উচ্চ বিদ্যালয় দলকে ২১–০৯ পয়েন্টের বিশাল ব্যবধানে পরাজিত করে দলটি ফাইনালে নিজেদের আসন নিশ্চিত করেছে।

Visit saltysenoritaaz.com for more information.

সেমিফাইনালে দুর্দান্ত জয় তুলে নিয়েছে কচ্ছপতলী আলোর পাঠশালা বালিকা কাবাডি দল।

বান্দরবান সদর স্টেডিয়ামের গ্রাউন্ডে শুরু থেকেই আক্রমণাত্মক ও কৌশলগত খেলা উপহার দেয় কচ্ছপতলী আলোর পাঠশালার কন্যারা। প্রথমার্ধ থেকেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে তারা একের পর এক পয়েন্ট তুলে নেয়। শেষ বাঁশি বাজার আগপর্যন্ত তাদের দুর্দান্ত রেইড ও সুসংগঠিত ট্যাকল প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে। নির্ধারিত সময় শেষে ২১-০৯ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত হওয়ার পর উল্লাসে ফেটে পড়েন দলের খেলোয়াড় ও সঙ্গে থাকা সমর্থকরা।

খেলোয়াড়দের এই অসাধারণ নৈপুণ্য, অটুট আত্মবিশ্বাস, দীর্ঘদিনের কঠোর পরিশ্রম এবং নিখুঁত দলীয় প্রচেষ্টায় অর্জিত এই সাফল্যে বিদ্যালয়জুড়ে বইছে আনন্দের জোয়ার। কচ্ছপতলী আলোর পাঠশালার সকল শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ এবং অভিভাবকরা এই জয়ে দারুণ আনন্দিত ও গর্বিত।

ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দলের খেলোয়াড়দের প্রস্তুতি চলছে। এই বিজয়ের ধারাবাহিকতা ফাইনালেও বজায় রেখে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলার জন্য দলটি সকলের কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন। কচ্ছপতলী আলোর পাঠশালা বালিকা কাবাডি দলের এই অদম্য যাত্রায় এখন আনন্দের আবহ বিরাজ করছে। ফাইনালেও তারা নিজেদের সেরাটা দিয়ে বিজয়ের হাসি হাসবে—এমনটাই প্রত্যাশা সকলের।

Read full story at source