মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটের ওপর ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট
· Prothom Alo

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া উদ্যোগে বড় ধাক্কা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
গতকাল সোমবার সর্বোচ্চ আদালত এ–সংক্রান্ত বিতর্কিত পরিকল্পনা স্থগিত রাখার আদেশ প্রত্যাহারে ট্রাম্প প্রশাসনের আবেদন নাকচ করে দিয়েছেন।
Visit milkshake.it.com for more information.
৯ সদস্যের এ বেঞ্চে থাকা ৬ রক্ষণশীল বিচারপতির মধ্যে মাত্র দুজন এ রায়ে ভিন্নমত পোষণ করেছেন।
সংখ্যাগরিষ্ঠ বিচারপতিদের সঙ্গে একমত হয়ে দেওয়া রায়ে বিচারপতি ব্রেট কাভানা বলেন, দীর্ঘ মেয়াদে ট্রাম্পের পরিকল্পনাটি শেষ পর্যন্ত আইনসম্মত হতে পারে, তবে মধ্যবর্তী নির্বাচনের আগে এ বিধি বাস্তবায়নের জন্য অঙ্গরাজ্য ও স্থানীয় নির্বাচনী কর্মকর্তাদের হাতে যথেষ্ট সময় নেই।
নর্থ ক্যারোলাইনাসহ কয়েকটি অঙ্গরাজ্য এরই মধ্যে ভোটারদের কাছে ডাকযোগে ভোট দেওয়ার জন্য ব্যালট পাঠানো শুরু করেছে।
গত মার্চে ট্রাম্প ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ সীমিত করতে একটি নির্বাহী আদেশে সই করেন। তখন তিনি কোনো প্রমাণ ছাড়াই ডাকযোগে ভোটে জালিয়াতির ঝুঁকি রয়েছে বলে দাবি করেছিলেন। ওই আদেশ জারির পরপরই এর বিরুদ্ধে একাধিক আইনি চ্যালেঞ্জ আসে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যগুলো এ যুক্তিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী নির্বাচনের আয়োজন ও পরিচালনার ওপর ব্যাপক নিয়ন্ত্রণের ক্ষমতা শুধু অঙ্গরাজ্যগুলোরই রয়েছে, ফেডারেল সরকারের নয়।
মধ্যবর্তী নির্বাচনের আগে নির্বাচন সহায়তা কমিশনের সবশেষ তিন কর্মকর্তাকেও বরখাস্ত করলেন ট্রাম্প