ব্রিটিশ কাউন্সিলের অনলাইন কোর্স, ফ্রি ডিজিটাল আপগ্রেডের সুযোগ
· Prothom Alo

ঘরে বসে দক্ষতা বাড়ানোর সুযোগ দিচ্ছে ব্রিটিশ কাউন্সিল। অনলাইন শিক্ষামাধ্যম FutureLearn-এর মাধ্যমে বিভিন্ন বিষয়ে ব্রিটিশ কাউন্সিলের কোর্সে অংশ নেওয়া যাচ্ছে। তালিকাভুক্ত কোর্সগুলোর কয়েকটিতে বর্তমানে বিনা মূল্যে ডিজিটাল আপগ্রেডের সুবিধাও দেওয়া হচ্ছে।
FutureLearn-এর ব্রিটিশ কাউন্সিল পেজে মোট ১১টি কোর্সের তালিকা রয়েছে। এর মধ্যে একই প্রত্নতত্ত্বভিত্তিক কোর্সের ইংরেজি, আরবি, ফরাসি ও ফারসি সংস্করণ রয়েছে। ভাষাভিত্তিক সংস্করণ বাদ দিলে আলাদা বিষয় হিসেবে ছয়টি কোর্স রয়েছে।
Visit biznow.biz for more information.
ফ্রি ডিজিটাল আপগ্রেড কী
‘ফ্রি ডিজিটাল আপগ্রেড’ সুবিধার মাধ্যমে নির্দিষ্ট কোর্সের বাড়তি সুবিধাগুলো বিনা মূল্যে পাওয়া যায়। এর মধ্যে কোর্সের কনটেন্টে দীর্ঘমেয়াদি প্রবেশাধিকার, কোর্সের সব ধাপ সম্পন্ন করার সুযোগ এবং নির্দিষ্ট শর্ত পূরণ করলে ডিজিটাল সার্টিফিকেট পাওয়ার সুবিধা থাকতে পারে।
স্ট্যানফোর্ডে পড়াশোনার সুযোগ অনলাইনে, নেই টিউশন ফি, যাঁরা আবেদনের যোগ্যযেসব কোর্স করা যাবে
১. আন্তসাংস্কৃতিক যোগাযোগ (Communicating across Cultures): মেয়াদ তিন সপ্তাহ। প্রতি সপ্তাহে প্রায় চার ঘণ্টা সময় দিতে হয়।
২. স্টাডি ইউকে: কর্মজীবনের প্রস্তুতি (Study UK: Preparing for Work): মেয়াদ তিন সপ্তাহ। প্রতি সপ্তাহে প্রায় চার ঘণ্টা সময় দিতে হয়।
৩. যুক্তরাজ্যে পড়াশোনার সময় নিজের সুস্থতা বজায় রাখা (Managing Your Wellbeing When Studying in the UK): মেয়াদ তিন সপ্তাহ। প্রতি সপ্তাহে প্রায় তিন ঘণ্টা সময় দিতে হয়।
৪. স্টাডি ইউকে: যুক্তরাজ্যে পড়াশোনা ও বসবাসের প্রস্তুতি (Study UK: Prepare to **Study and Live in the UK): মেয়াদ চার সপ্তাহ। প্রতি সপ্তাহে প্রায় তিন ঘণ্টা সময় দিতে হয়।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ৫৫ অনলাইন কোর্স বিনা মূল্যে শেখার সুযোগ৫. ঝুঁকিপূর্ণ প্রত্নতত্ত্ব: সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষায় রিমোট সেন্সিংয়ের ব্যবহার (Endangered Archaeology: Using Remote Sensing to Protect Cultural Heritage): মেয়াদ ছয় সপ্তাহ। প্রতি সপ্তাহে প্রায় তিন ঘণ্টা সময় দিতে হয়।
৬. উন্নত প্রত্নতাত্ত্বিক রিমোট সেন্সিং: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় প্রত্নতাত্ত্বিক স্থান অনুসন্ধান, ল্যান্ডস্কেপ আর্কিওলজি ও ঐতিহ্য সংরক্ষণ (Advanced Archaeological Remote Sensing: Site Prospection, Landscape Archaeology and Heritage Protection in the Middle East and North Africa): মেয়াদ ছয় সপ্তাহ। প্রতি সপ্তাহে প্রায় তিন ঘণ্টা সময় দিতে হয়।
৩ মাস ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিনা মূল্যে, দিনে ভাতা ২০০, করুন আবেদনআবেদন করবেন যেভাবে
ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। পছন্দের কোর্স নির্বাচন করে নিবন্ধন করা যাবে। কোর্সের শুরু ও নিবন্ধনের শর্তও সংশ্লিষ্ট পেজে দেওয়া রয়েছে।
কোর্সগুলো অনলাইনে হওয়ায় নিজস্ব সময় অনুযায়ী শেখার সুযোগ রয়েছে। তবে কোর্সভেদে ফ্রি অ্যাকসেস ও ডিজিটাল আপগ্রেডের শর্ত আলাদা হতে পারে।
২ লাখ টাকার আইটি স্কলারশিপ, ডিগ্রি যা-ই হোক আবেদনের আছে সুযোগ