হকিতে হারে শুরু বাংলাদেশের এশিয়ান গেমস

· Prothom Alo

এশিয়ান গেমসে হার দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ পুরুষ হকি দলের পথচলা। ‘পুল এ’-তে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। এ নিয়ে দক্ষিণ কোরিয়ার কাছে বাংলাদেশ হারল ষষ্ঠবার।

কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে দক্ষিণ কোরিয়াকে ভালোভাবেই সামলেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে আর প্রতিরোধ ধরে রাখতে পারেনি পিটার গেরহার্ডের দল। ২১ থেকে ৩০ মিনিটের মধ্যে ৩ গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার হয়ে গোল করেন সং মিন, সিয়ং ও লি।

Visit albergomalica.it for more information.

তৃতীয় কোয়ার্টারেও ১টি গোল হজম করে বাংলাদেশ। ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ৪-০ করেন ইয়াং জিহুন। ম্যাচের শেষ দিকে ৫৮ মিনিটে ফিল্ড গোল করে দক্ষিণ কোরিয়ার জয়ের ব্যবধানটা আরও বড় করেন শিম জ্যা-ওন।

গোটা ম্যাচে বাংলাদেশের আক্রমণ খুব একটা ধারালো ছিল না। দু-তিনটি সুযোগ তৈরি করলেও সেগুলো থেকে গোল আদায় করতে পারেনি। বল দখলেও পিছিয়ে ছিল বাংলাদেশ—ম্যাচে তাদের দখলে ছিল ৩৫ শতাংশ বল। কাজে লাগাতে পারেনি দুটি কর্নারও।

প্রথম কোয়ার্টারে লড়াই করলেও তারপর হতাশ করেছে বাংলাদেশ হকি দল

এশিয়ান গেমসে পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জাপান। ২২ সেপ্টেম্বর ম্যাচটি খেলবে বাংলাদেশ। ‘পুল এ’-তে বাংলাদেশের সঙ্গে আছে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। ‘পুল বি’-তে খেলছে পাকিস্তান, মালয়েশিয়া, চীন, ওমান, উজবেকিস্তান ও থাইল্যান্ড।

‎জুনিয়র বিশ্বকাপে খেলার আশা শেষ হকির যুবাদের

১২ দলের টুর্নামেন্টে দুই পুল থেকে চারটি করে দল উঠবে কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে চার দল খেলবে সেমিফাইনালে। এরপর হবে পদকের লড়াই।

তবে এশিয়ান গেমসের পদকের লড়াইয়ের সঙ্গে এবার জড়িয়ে আছে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিটও। এশিয়ান গেমসে সোনাজয়ী দল সরাসরি অলিম্পিকের মূল পর্বে খেলার সুযোগ পাবে। অর্থাৎ এশিয়ার চ্যাম্পিয়ন দল নিশ্চিত করবে ২০২৮ অলিম্পিকের সরাসরি টিকিট।

গোটা ম্যাচে বাংলাদেশের আক্রমণ খুব একটা ধারাল ছিল না

চ্যাম্পিয়ন হতে না পারলেও সুযোগ থাকছে। চ্যাম্পিয়ন দলের পর পরবর্তী সেরা ছয় দল, অর্থাৎ দ্বিতীয় থেকে সপ্তম স্থানে থাকা দলগুলো খেলবে ২০২৮ এফআইএইচ অলিম্পিক কোয়ালিফিকেশন টুর্নামেন্টে। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে জায়গা করে নেওয়ার শেষ সুযোগ হবে সেই বাছাইপর্ব।

Read full story at source