বসন্তে রঙিন মেলবোর্ন
· Prothom Alo
বসন্ত মানেই যেন রঙের সমাহার। চারপাশে ফুটে থাকে হাজারো রঙিন ফুল। তাতে ভ্রমরের আনাগোনা। মানুষ ছুটে বেড়ায় এ–বাগান থেকে ও–বাগানে। বসন্তের এমন মনোমুগ্ধকর দৃশ্য শুধু আমাদের দেশে নয়, বরং সব দেশেই এর দেখা মেলে। নীল আকাশ, মৃদু বাতাস ও সারি সারি রঙিন ফুলের মেলা—সব মিলিয়ে বসন্তে অস্ট্রেলিয়ার মেলবোর্ন যেন সেজেছে স্বপ্নের মতো। প্রকৃতির সেই রঙিন আয়োজন নিয়ে এই ছবির গল্প।
Visit moryak.biz for more information.
‘টিউলিপ উৎসবে’ রঙিন ফুলের সৌন্দর্য দেখতে এসেছেন দর্শনার্থীরাবাগানে ফুটে আছে সারি সারি রঙিন টিউলিপ ফুল সারি সারি লাল টিউলিপের মাঝে ফুটে আছে একটি হলুদ ফুল রংবেরংয়ের টিউলিপ ফুলে উজ্জ্বল হয়ে আছে চারপাশ বসন্তে বাগানজুড়ে রঙিন ফুলের মেলা টিউলিপের সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থীরা পাতা নেই, অথচ ফুলে ভরে গেছে গাছটি রঙিন টিউলিপের সামনে মুঠোফোনে স্মৃতি টুকে রাখছেন দর্শনার্থীরা সবুজ পাতার ফাঁকে উঁকি দিয়েছে লাল টিউলিপ ফুল ফুলের বাগানে ঘুরতে এসে প্রিয়জনদের সঙ্গে বসে জিরিয়ে নেন অনেকেটিউলিপ বাগানে দর্শনার্থীদের ভিড়