এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রীর সাত দিন করে রিমান্ড চায় পুলিশ
· Prothom Alo

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমের সাত দিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
আসামিদের রিমান্ড চেয়ে আদালতে আবেদনটি করেছেন মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুদ্দোহা সরকার। শেরেবাংলা নগর থানার পুলিশ প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছে।
Visit bettingx.club for more information.
দুপুর ২টা ২২ মিনিটে পুলিশের একটি গাড়িতে করে আসামিদের আদালতের হাজতখানায় আনা হয়।
দ্বিতীয় স্ত্রীকে নির্যাতন–আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, এমপি গাজী নজরুলসহ গ্রেপ্তার ২, আলোচনায় ‘সুইসাইড নোট’এই গাড়িতে করে আসামিদের আদালতে আনা হয়রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে গাজী নজরুলের ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত লাশ গতকাল রোববার সন্ধ্যায় উদ্ধার করা হয়। ফ্ল্যাটটি গাজী নজরুলের। তিনি এই ফ্ল্যাটে তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকতেন। এই ঘটনায় গতকাল গভীর রাতে মরিয়মের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন। মামলায় গাজী নজরুল, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমসহ তিনজনকে আসামি করা হয়। অপর আসামি হলেন মরিয়মের মামা ওবায়দুর রহমান।
আজ সকালে পুলিশ জানায়, এ মামলায় গাজী নজরুল ও মাকসুদাকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি ওবায়দুর পলাতক।
ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতেআজ দুপুরে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গাজী নজরুল ও মাকছুদাকে আদালতে পাঠানো হয়েছে। এই মামলায় তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরিয়মের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারজামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন