ক্যাটরিনা বললেন, ‘সুন্দর দেখানোর চেয়ে ভালো থাকা জরুরি’

· Prothom Alo

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের চেহারা, বয়স কিংবা ওজন নিয়ে কটাক্ষ এখন যেন নিয়মিত ঘটনা। বিশেষ করে সন্তান জন্মের পর অভিনেত্রীদের শরীর নিয়ে শুরু হয় নানা মন্তব্য।

সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে ক্যাটরিনার উপস্থিতির কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর চেহারা ও ওজন নিয়ে নানা মন্তব্য করেন কেউ কেউ। যা নিয়ে অভিনেতা সালমান খানসহ অনেকেই সমালোচনা করেছেন। এসব আলোচনার মধ্যেই দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মাতৃত্ব নিয়ে কথা বলেছেন ক্যাটরিনা।

Visit sportfeeds.autos for more information.

সাক্ষাৎকারে নিজের জীবনযাপনের নানা দিক নিয়ে কথা বলেছেন ক্যাটরিনা। জানিয়েছেন, এখন নিজের সবচেয়ে ভালো সংস্করণ হয়ে ওঠার অর্থ তাঁর কাছে শুধু বাইরে থেকে সুন্দর দেখানো নয়; বরং ভেতর থেকে ভালো থাকা। তাঁর ভাষ্যে, ‘সুন্দর দেখানোর চেয়ে ভালো থাকা এখন বেশি জরুরি।’

মাতৃত্বের পর নিজের ত্বকের যত্ন নেওয়ার ধরনেও পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন ক্যাটরিনা। বিশেষ করে ত্বকের স্বাভাবিক সুরক্ষা বজায় রাখার গুরুত্ব তাঁর কাছে এখন অনেক বেশি। তবে সৌন্দর্যচর্চার পাশাপাশি নিজের মানসিক ও শারীরিক সুস্থতাকেও সমান গুরুত্ব দিচ্ছেন তিনি।

ক্যাটরিনা কাইফ। ইনস্টাগ্রাম খেকে

কাজের ব্যস্ততার মধ্যেও নিজেকে কীভাবে সামলে রাখেন—এমন প্রশ্নের উত্তরে ক্যাটরিনা জানান, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো তাঁকে নিজের কেন্দ্র খুঁজে পেতে সাহায্য করে। সিনেমার সেট, লালগালিচা কিংবা ব্যবসায়িক বৈঠকের বাইরে এই সময়টুকুই তাঁকে নিজের মতো থাকতে সাহায্য করে।

ক্যাটরিনার ভাষায়, পরিবার ও বন্ধুদের সঙ্গে কিছুটা অবসর কাটানো মানুষকে নিজের ভারসাম্যে ফিরিয়ে আনে। তবে তাঁর জন্য বিষয়টি সব সময় সহজ নয়। কারণ, কাজ করে যাওয়া এবং নতুন কিছু তৈরি করার অভ্যাস তাঁর মধ্যে এতটাই গভীরভাবে তৈরি হয়েছে যে কখনো কখনো কাজ থেকে নিজেকে দূরে রাখতেও তাঁকে সচেতনভাবে চেষ্টা করতে হয়।

মা হওয়ার পর ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, সালমানের কড়া জবাব

অভিনেত্রী বলেন, তাঁকে মাঝেমধে৵ নিজেকেই শৃঙ্খলাবদ্ধ কাজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হতে হয়। কারণ, সিনেমা হোক কিংবা তাঁর প্রসাধনী ব্র্যান্ড ‘কেই বিউটি’, সব সময় কিছু না কিছু নিয়ে কাজ করা এবং নতুন কিছু তৈরি করার অভ্যাস তাঁর মধ্যে গেঁথে গেছে। তাই কখনো কখনো সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে একটু থামা, বিশ্রাম নেওয়া এবং নতুন করে শক্তি সঞ্চয় করা জরুরি।

মাতৃত্বের পর এই ভারসাম্যের প্রয়োজনীয়তা যেন আরও গভীরভাবে উপলব্ধি করছেন ক্যাটরিনা।

Read full story at source