পপুলার লাইফের ২০% নগদ লভ্যাংশ অনুমোদন
· Prothom Alo
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত মঙ্গলবার দুপুরে ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির ২০২৫ সালের শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। সাধারণ শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে এই লভ্যাংশ অনুমোদন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পপুলার লাইফ ইনস্যুরেন্স এ তথ্য জানিয়েছে।
Visit esporist.com for more information.
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পপুলার লাইফ ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান কবির আহমেদ; সাবেক চেয়ারম্যান আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী; সাবেক চেয়ারম্যান ও পরিচালক মো. মোতাহার হোসেন; উদ্যোক্তা পরিচালক শাহজাদা মাহমুদ চৌধুরী; পরিচালক মোহাম্মদ আমির হোসেন চৌধুরী, বেগম নূর জাহান আহমেদ ও বেগম ফারজানা জাহান আহমেদ; স্বতন্ত্র পরিচালক মো. আবদুল মান্নান ভূঁইয়া, মোহাম্মদ আতিক আকবর, মোস্তফা জামাল হোসেন ও মোনালিসা মনোয়ার এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বি এম ইউসুফ আলী উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন পপুলার লাইফ ইনস্যুরেন্সের কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির।
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানি। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গতকাল বুধবার এ কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম ১ টাকা ৬০ পয়সা বেড়ে ৫৬ টাকা পয়সায় উঠেছে। কোম্পানিটি ২০২৪ সালে ২০ শতাংশ, ২০২৩ সালে ৩৭ শতাংশ, ২০২২ সালে ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।